মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম

ডোমার বাজার দোকান মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ২৬৭ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমার বাজার মালিক সমিতির নব-গঠিত কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৯আগষ্ট) রাত ৯টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নব-গঠিত কার্যনির্বহী কমিটির সভাপতি আনিছুর রহমান আনু।অনুষ্ঠানে উপদেষ্টা কমিটির গোলাম কুদ্দুস আইযুব, সিনিয়র সহ-সভাপতি মাখদুমুল হক চিনু, মনছুর আলী, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, সহ-সম্পাদক আহসানুল হক আনু, যুবরাজ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক ইমরানুল হক আনোয়ার, হাবিবুর রহমান হাবির, পরিবশে ও কল্যাণ বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন, কার্যকরী সদস্য আব্দুস সালেক, বিজয় কুমার ঘোষ, মোজাফ্ফর আলী প্রমূখ বক্তব্য রাখেন।

কমিটির সভাপতি আনিছুর রহমান আনু জানান বিগত দিনের কমিটি দীর্ঘদিন যাবত কোন প্রকার কার্যক্রম পরিচালনা না করায় বাজারের ব্যবসায়ীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরী হয়। যার কারণে ব্যবসায়ী মহলের সকলের সম্মতিক্রমে গত ৬ আগষ্ট নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে আনিছুর রহমান আনু সভাপতি, মহিউদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক এবং ইমরানুল হক আনোয়ার কে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করা হয়।

কিউএনবি/অনিমা/১১ অগাস্ট ২০২৪,/সকাল ১১:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit