শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী বাড়তে পারে ঢাকার তাপমাত্রা রাফিনিয়ার চোখে ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার কে কোন ক্যারেটের সোনা বেশি টেকসই ২২, ১৮ না ১৪? রাশিয়া ও চীনকে ঠেকাতে মহাকাশে অস্ত্র থাকার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা ফের শুরু হয়েছে: দ্য হিন্দুর প্রতিবেদন ২২ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি মোদির জন্মদিনে তারকাদের শুভেচ্ছার ঢল ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী বৈশাখী ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ

ছাত্রজনতাকে দেশ গঠনে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে: ড. মাসুদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, আজকে বাংলাদেশ একটি নতুন যায়গায় উপনীত হয়েছে। ছাত্রজনতাকে এবার দেশ গঠনে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, এই নতুন বাংলাদেশ পাওয়ার জন্য শত শত ছাত্র-জনতা শহিদ হয়েছেন। সেসব দেশপ্রেমিক যোদ্ধাদের আমরা নতুন প্রজন্মের বীর স্বাধীনতা যোদ্ধা হিসেবে মনে করি। মহান আল্লাহ তায়ালা তাদের শহিদ হিসেবে কবুল করুন। যারা আহত পঙ্গু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মহান আল্লাহ অতি দ্রুত তাদেরকে সুস্থ্যতা দান করুন। 

শুক্রবার দুপুরে রাজধানীতে ট্রাফিক সিগন্যালে দায়িত্ব পালনকারী শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দিয়ে জামায়াত নেতা এসব কথা বলেন। ড. শফিকুল ইসলাম মাসুদ এ সময় বলেন, আজকে সারাদেশে শিক্ষার্থী ভাইয়েরা দেশ গঠনের অংশ হিসেবে ট্রাফিক সিগন্যালে দায়িত্ব পালন করছে। জামায়াতে ইসলামীর পক্ষ হতে এসব ছাত্র বন্ধুদের আমরা মন থেকে দোয়া ভালোবাসা জানাচ্ছি। সেই সঙ্গে তাদের পাশে থেকে আমরা সমস্ত প্রকার সহযোগিতা করার প্রতিশ্রুতি দিচ্ছি। 

জামায়াতের এই নেতা বলেন, আজকে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের পক্ষ হতে রাজধানীতে সড়কে দায়িত্ব পালনকারী ছাত্রদের হাতে আমরা ছাতা, খাবার প্যাকেট, পানি ইত্যাদি সামগ্রী উপহার হিসেবে তুলে দিয়েছি। শিক্ষার্থী এবং জনতা সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই চেষ্টা করে যাব। ছাত্র জনতাকে এবার দেশ গঠনে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে।

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজ়নে এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শ্রমিক নেতা আব্দুস সালাম, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সমাজকল্যাণ সম্পাদক শাহিন আহমেদ খান, ইউসুফ আলীসহ মহানগরী জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা।

 

কিউএনবি/আয়শা/০৯ অগাস্ট ২০২৪,/বিকাল ৪:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit