শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী বাড়তে পারে ঢাকার তাপমাত্রা রাফিনিয়ার চোখে ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার কে কোন ক্যারেটের সোনা বেশি টেকসই ২২, ১৮ না ১৪? রাশিয়া ও চীনকে ঠেকাতে মহাকাশে অস্ত্র থাকার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা ফের শুরু হয়েছে: দ্য হিন্দুর প্রতিবেদন ২২ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি মোদির জন্মদিনে তারকাদের শুভেচ্ছার ঢল ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী বৈশাখী ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ

নির্বাচন করতে পারবেন না নাহিদ-আসিফ, এটা তাদের আত্মত্যাগ: সারজিস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ৮০ Time View

ডেস্ক নিউজ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সারজিস আলম লিখেছেন, প্রথমেই নাহিদ এবং আসিফকে অভিনন্দন। এটা যেমন তাদের জীবনে গুরুত্বপূর্ণ একটি অর্জন তেমনি দেশের মানুষের স্বার্থে আত্মত্যাগও বটে। কারণ অন্তর্বর্তীকালীন সরকারে থাকার কারণে সামনের ইলেকশনে তাদেরকে অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে হবে।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এমন মন্তব্য করেছেন সারজিস আলম। সারজিস লিখেছেন, আমি বিশ্বাস করি তারা দুজন এই অন্তর্বর্তীকালীন সরকারে পুরো দেশের মানুষের প্রাণের দাবিগুলোর প্রতিনিধিত্ব করবে, জনগণের রায় বাস্তবায়ন করতে চাপ প্রয়োগ করবে, আমাদের আস্থার প্রতিবিম্ব হয়ে উঠবে ৷

তিনি লিখেছেন, ২০২৪ সালের এই অভ্যুত্থানে অন্যতম বড় অর্জন-বাংলাদেশের মানুষ তরুণ প্রজন্মকে নেতৃত্বে দেখতে চায়, দেশ গঠনে সামনের সারিতে প্রত্যাশা করে ৷ তিনি আরও লিখেছেন, এই তরুণদের মধ্যে কেউ অন্তর্বর্তীকালীন সরকারে থাকবে, কেউ রাজপথে থাকবে৷ কেউ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নেতৃত্বে এসে নতুন করে ক্যাম্পাসগুলোকে ঢেলে সাজাবে আবার কেউ হয়তো সংসদে দেশের মানুষের প্রতিনিধিত্ব করবে৷ দেশের মানুষ যদি চায়, নিশ্চয় ভবিষ্যতে কোনো একটি ক্ষেত্রে দেখা হবে ইনশাআল্লাহ৷

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টার পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এই অন্তর্বর্তী সরকারে রয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অগাস্ট ২০২৪,/বিকাল ৪:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit