শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী বাড়তে পারে ঢাকার তাপমাত্রা রাফিনিয়ার চোখে ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার কে কোন ক্যারেটের সোনা বেশি টেকসই ২২, ১৮ না ১৪? রাশিয়া ও চীনকে ঠেকাতে মহাকাশে অস্ত্র থাকার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা ফের শুরু হয়েছে: দ্য হিন্দুর প্রতিবেদন ২২ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি মোদির জন্মদিনে তারকাদের শুভেচ্ছার ঢল ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী বৈশাখী ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ

হামাসের নতুন নেতা কে এই ইয়াহিয়া?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ৬০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা হামাসের রাজনৈতিক ব্যুরোর নতুন প্রধান হিসেবে ইয়াহিয়া সিনওয়ারের নাম ঘোষণা করা হয়েছে।  মঙ্গলবার এই তথ্য জানিয়েছে হামাস। খবর আলজাজিরার। ইয়াহিয়া সিনওয়ার কে: ২০১৭ সাল থেকে সিনওয়ার গাজায় হামাসের নেতা হিসেবে পরিচিত৷ তার বর্তমান অবস্থান সম্পর্কে জানা না গেলেও ধারণা করা হচ্ছে তিনি হামাসের সুড়ঙ্গে আত্মগোপনে রয়েছেন৷ হামাসের প্রধান কূটনীতিক ও ইয়াহিয়ার পূর্বসূরি ইসমাইল হানিয়া অধিকাংশ সময়ই কাতারের রাজধানী দোহায় বসবাস করতেন৷ 

সিনওয়ারকে গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে বিবেচনা করা হয়৷ এ হামলায় ১ হাজার ২০০ মানুষ নিহত হন ও ২৫০ জনেরও বেশি লোককে জিম্মি করে গাজায় আটকে রাখা হয়েছিল৷ সিনওয়ার ১৯৬২ সালে দক্ষিণ গাজার খান ইউনিস শরণার্থী শিবিরে জন্মগ্রহণ করেন৷ তার পরিবার উপকূলীয় শহর আশকেলন অঞ্চল থেকে খান ইউনিসে গিয়েছিল৷ খান ইউনিস বর্তমানে ইসরাইলের অধিকৃত একটি অংশ৷

১৯৮০ এর দশকের শেষের দিকে ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে লড়াইয়ে প্রথম ফিলিস্তিনি বিদ্রোহ ইন্তিফাদার সময় হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড প্রতিষ্ঠায় সিনওয়ার অবদান রেখেছিলেন৷

 

 

কিউএনবি/আয়শা/০৯ অগাস্ট ২০২৪,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit