শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী বাড়তে পারে ঢাকার তাপমাত্রা রাফিনিয়ার চোখে ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার কে কোন ক্যারেটের সোনা বেশি টেকসই ২২, ১৮ না ১৪? রাশিয়া ও চীনকে ঠেকাতে মহাকাশে অস্ত্র থাকার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা ফের শুরু হয়েছে: দ্য হিন্দুর প্রতিবেদন ২২ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি মোদির জন্মদিনে তারকাদের শুভেচ্ছার ঢল ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী বৈশাখী ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ

পাপন আউট, ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আসিফ মাহমুদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ৭৩ Time View

স্পোর্টস ডেস্ক : পুরনো মন্ত্রিসভা ভেঙে দিয়ে নতুন করে অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভা গঠন করা হয়েছে। যেখানে যুব ও ক্রীড়াবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বৈষম্যবিরোধী আন্দোলনে শুরু থেকেই বেশ সোচ্চার ছিলেন আসিফ মাহমুদ। সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব ছিলেন তিনি। আন্দোলনকারীদের দিকনির্দেশনাও দিয়েছেন তিনি। তিনি ও তাদের কয়েকজনের আহ্বানে সাড়া দিয়েই ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটায় ছাত্র-জনতা। এবার তাদের প্রতিনিধি হয়েই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন আসিফ। আর এবার দায়িত্ব পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের।

এর আগে এই মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপনের কাঁধে। তবে সেই দায়িত্ব ৭ মাসের ব্যবধানে হারাতে হয়েছে তাকে। যেখানে এবার দেখা যাবে আসিফকে। তার অধীনেই পরিচালিত হবে বাংলাদেশের ক্রীড়াঙ্গন। বিসিবি সভাপতি পাপন ও বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে কাজ করতে হবে আসিফের নেতৃত্বাধীন বোর্ডে।

আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর গ্রামে। তার বাবার নাম মো. বিল্লাল হোসেন ও মাতার নাম রোকসানা বেগম। আদমজী ক্যান্টনমেন্ট কলেজের সাবেক শিক্ষার্থী ও কলেজটির বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জেন্ট ছিলেন। আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অগাস্ট ২০২৪,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit