শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী বাড়তে পারে ঢাকার তাপমাত্রা রাফিনিয়ার চোখে ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার কে কোন ক্যারেটের সোনা বেশি টেকসই ২২, ১৮ না ১৪? রাশিয়া ও চীনকে ঠেকাতে মহাকাশে অস্ত্র থাকার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা ফের শুরু হয়েছে: দ্য হিন্দুর প্রতিবেদন ২২ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি মোদির জন্মদিনে তারকাদের শুভেচ্ছার ঢল ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী বৈশাখী ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ

দুই মাসের মধ্যেই ভেঙে পড়বে সরকার: ইমরান খান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ৭৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ‘সরকারের হাতে আর মাত্র দুই মাস সময় আছে’— জেলখানায় বসেই এমন ভবিষ্যদ্বাণী করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান।

কারাগারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বর্তমান সরকারের শাসন আমলের সময় আর দুই মাস বলে উল্লেখ করেছেন ইমরান খান। এ সময় তিনি বলেন, ‘আমি জেল থেকে ভবিষ্যদ্বাণী করছি— সরকারের হাতে আর মাত্র দুই মাস সময় আছে। সরকার একটি জলাবদ্ধতায় আটকে আছে।’

অন্যদিকে নিজের অবস্থান নিয়ে ইমরান বলেন, ‘আমার কাছে অনেক সময় আছে, কিন্তু তাদের সময় ফুরিয়ে যাচ্ছে। তারা বোকা, সে কারণেই তারা এটি বুঝতে পারছে না।’

এর আগে ৯ মে ট্র্যাজেডি ইস্যুতে শোনা গিয়েছিল, দেশব্যাপী দাঙ্গা হামলার দায় স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ইমরান খান। তবে বিষয়টি যে সত্যি নয়, সে ব্যাপারে স্পষ্ট করেছেন সাবেক এই প্রধানমন্ত্রী। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি নিঃশর্ত ক্ষমা চেয়েছি এমন ধারণা ভুল। আমি শুধু পাকিস্তানের পক্ষে কথা বলতে বলছি। আমি ক্ষমা চাইব যদি পিটিআই কর্মীদের ৯ মে ট্র্যাজেডির সিসিটিভি ফুটেজে দেখানো হয়।’

সরকারের সঙ্গে চুক্তির বিষয়টিও প্রত্যাখ্যান করেছেন ইমরান। এ ব্যাপারে তিনি বলেন, ‘যত মামলা করতে চান করেন, আমি কোনো চুক্তি করব না।’ একই সঙ্গে বর্তমান সরকারের অধীনে তার দল পুনর্নির্বাচনে অংশ নেবে না বলেও জানিয়ে দেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অগাস্ট ২০২৪,/দুপুর ১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit