শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী বাড়তে পারে ঢাকার তাপমাত্রা রাফিনিয়ার চোখে ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার কে কোন ক্যারেটের সোনা বেশি টেকসই ২২, ১৮ না ১৪? রাশিয়া ও চীনকে ঠেকাতে মহাকাশে অস্ত্র থাকার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা ফের শুরু হয়েছে: দ্য হিন্দুর প্রতিবেদন ২২ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি মোদির জন্মদিনে তারকাদের শুভেচ্ছার ঢল ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী বৈশাখী ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ

শহিদ মিনারে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ৮৪ Time View

ডেস্ক নিউজ : শপথ গ্রহণের মধ্যে দিয়ে বৃহস্পতিবার ১৭ জনের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। শপথ গ্রহণের পরদিন শুক্রবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বাকি উপদেষ্টা মণ্ডলী। এরপর সেখান থেকে তারা গিয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। বেলা ১১ টা ২০ মিনিটে ভাষা শহিদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা।

এদিন সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে জাতীয় স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান ড. মুহাম্মদ ইউনূস। এ সময় বৃষ্টি হলেও তার মধ্যেই পুষ্পস্তবক অর্পণের পর শহিদদের স্মরণে তিনি কিছু সময় দাঁড়িয়ে নীরবতা পালন করেন। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়। প্রধান উপদেষ্টার পর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন অন্তর্বর্তী সরকারের অন্য উপদেষ্টারা। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহিদ বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারের অন্য উপদেষ্টারা। পরে ড. মুহাম্মদ ইউনূস পরিদর্শন বইয়ে সই করেন।

এর আগে বৃহস্পতিবার নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ জনের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। তারা হলেন, ১. সালেহ উদ্দিন আহমেদ ২. ড. আসিফ নজরুল ৩. আদিলুর রহমান খান ৪. হাসান আরিফ ৫. তৌহিদ হোসেন ৬. সৈয়দা রেজওয়ানা হাসান ৭. মো. নাহিদ ইসলাম ৮. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ৯. ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন ১০. সুপ্রদীপ চাকমা ১১. ফরিদা আখতার ১২. বিধান রঞ্জন রায় ১৩. আ.ফ.ম খালিদ হাসান ১৪. নুরজাহান বেগম ১৫. শারমিন মুরশিদ ১৬. ফারুকী আযম।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অগাস্ট ২০২৪,/দুপুর ১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit