শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী বাড়তে পারে ঢাকার তাপমাত্রা রাফিনিয়ার চোখে ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার কে কোন ক্যারেটের সোনা বেশি টেকসই ২২, ১৮ না ১৪? রাশিয়া ও চীনকে ঠেকাতে মহাকাশে অস্ত্র থাকার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা ফের শুরু হয়েছে: দ্য হিন্দুর প্রতিবেদন ২২ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি মোদির জন্মদিনে তারকাদের শুভেচ্ছার ঢল ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী বৈশাখী ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ

ট্রাম্প-কমলার প্রথম মুখোমুখি বিতর্ক ১০ সেপ্টেম্বর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ৮০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নভেম্বরে হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস বিতর্কে অংশ নেবেন। ১০ সেপ্টেম্বর সংবাদমাধ্যম এবিসিতে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রথম মুখোমুখি বিতর্ক হতে চলেছে।

এদিকে ফ্লোরিডার পাম বিচের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ৪ ও ২৫ সেপ্টেম্বর কমলার সঙ্গে আরও দুটি বিতর্কে অংশ নিতে চান, যেগুলো ফক্স ও এনবিসিতে সম্প্রচার করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কমলা হ্যারিস বলেছেন, অবশেষে ট্রাম্প রাজি হয়েছেন। তার সঙ্গে ১০ সেপ্টেম্বরের বিতর্কে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।

কমলার প্রচার শিবিরের একজন কর্মকর্তা বলেন, এবিসিতে ১০ সেপ্টেম্বরের বিতর্কে ট্রাম্পের অংশগ্রহণ করার ওপর, তার সঙ্গে পরবর্তীতে বিতর্কে বসার বিষয়টি নির্ভর করছে। অবশ্য কমলার প্রচার শিবির এরই মধ্যে সংবাদমাধ্যম ফক্সের বিতর্কে অংশ নেওয়ার কথা নাকচ করে দিয়েছে।

এদিকে বৃহস্পতিবার (৮ আগস্ট) ইপসোসের প্রকাশ করা একটি জরিপে দেখা গেছে, জুলাইয়ের শেষ দিক থেকে কমলা জনসমর্থনের দিক থেকে তাঁর প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের সঙ্গে ব্যবধান বাড়িয়েছেন। জরিপের ফলাফল অনুযায়ী, কমলার প্রতি সমর্থন রয়েছে ৪২ শতাংশ ভোটারের, আর ট্রাম্পের পক্ষে সমর্থন রয়েছে ৩৭ শতাংশের।

এর আগে ২২-২৩ জুলাই রয়টার্স ও ইপসোসের জরিপে দুজনের মধ্যে সমর্থনের এ হার ছিল যথাক্রমে ৩৭ ও ৩৪ শতাংশ। মঙ্গলবার মিনেসোটার গভর্নর টিম ওয়ালজকে নিজের রানিং মেট হিসেবে ঘোষণা করেন কমলা হ্যারিস। এ ঘটনার পর বৃহস্পতিবারই প্রথম পাম বিচে সংবাদ সম্মেলন করার মাধ্যমে জনসমক্ষে প্রথম উপস্থিত হলেন ট্রাম্প।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অগাস্ট ২০২৪,/দুপুর ১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit