শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

শপথ শেষে যা বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১৪৩ Time View

ডেস্ক নিউজ : শেখ হাসিনার সরকার পতনের চার দিনের মাথায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। যে সরকারে উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। 

বঙ্গভবনে বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে শপথ নেওয়ার পর তিনি বলেন, নতুন বাংলাদেশ তৈরি করাই আমাদের লক্ষ্য।

নাহিদ এ সময় আরও বলেন, আমাদের প্রধান লক্ষ্য সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন। তবে এর আগে অন্যান্য রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার প্রয়োজন।

এর আগে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এরপর একত্রে শপথ নেন ১৩ উপদেষ্টা। 

তারা হলেন- ড. সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, ফরিদা আখতার, ড. আ ফ ম খালিদ হোসেন, নুরজাহান বেগম, শারমিন মুরশিদ, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান এবং দুই ছাত্র প্রতিনিধি মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তবে ঢাকার বাইরে অবস্থান করায় শপথ নিতে পারেননি সুপ্রদীপ চাকমা, ডা. বিধান রঞ্জন রায় এবং ফারুক-ই-আযম।

 

কিউএনবি/অনিমা/০৮ অগাস্ট ২০২৪,/রাত ১১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit