শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী বাড়তে পারে ঢাকার তাপমাত্রা রাফিনিয়ার চোখে ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার কে কোন ক্যারেটের সোনা বেশি টেকসই ২২, ১৮ না ১৪? রাশিয়া ও চীনকে ঠেকাতে মহাকাশে অস্ত্র থাকার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা ফের শুরু হয়েছে: দ্য হিন্দুর প্রতিবেদন ২২ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি মোদির জন্মদিনে তারকাদের শুভেচ্ছার ঢল ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী বৈশাখী ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ

তিউনিসিয়ার প্রধানমন্ত্রী বরখাস্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৭৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তিউনিসিয়ার প্রধানমন্ত্রী আহমেদ হাচানিকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট। মাত্র এক বছর আগেই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি। পানি ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে জনগণের অসন্তোষের মধ্যে প্রধানমন্ত্রীকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট কাইস সাইদ।  

তিউনিসিয়ার প্রেসিডেন্টের কার্যালয় বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট কাইস সাইদ দেশটির প্রধানমন্ত্রী আহমেদ হাচানিকে বরখাস্ত করেছেন এবং তার স্থলাভিষিক্ত হিসেবে সামাজিকবিষয়ক মন্ত্রী কামেল মাদৌরিকে নিযুক্ত করা হয়েছে। বরখাস্ত হওয়ার পর হাচানি এক ভিডিও বার্তায় জানিয়েছেন, দেশের খাদ্য ও জ্বালানির চাহিদা সুরক্ষিত করাসহ বিশ্বব্যাপী নানা চ্যালেঞ্জ সত্ত্বেও তার সরকার বেশ কিছু বিষয়ে অগ্রগতি করেছে।

প্রেসিডেন্ট নির্বাচনের আগে পানি সরবরাহ কমে যাওয়াকে কাইস সাইদ ষড়যন্ত্র হিসেবে দেখছেন। তবে দেশটির কৃষি মন্ত্রণালয় বলছে, বাধে পানির স্তর অত্যন্ত সংকটজনক এবং তা ২৫ শতাংশে নেমে গেছে। আগামী অক্টোবরে উত্তর আফ্রিকার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান প্রেসিডেন্ট সাইদ ইতোমধ্যে তার প্রার্থিতা ঘোষণা করেছেন। তার বিরুদ্ধে বিরোধী দল, মানবাধিকার গোষ্ঠী এবং প্রার্থীদের দমনপীড়নের অভিযোগ রয়েছে। সূত্র: রয়টার্স

 

 

কিউএনবি/আয়শা/০৮ অগাস্ট ২০২৪,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit