শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ সর্বত্র!

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১১৪ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : কারো বিপদের কথা শুনে ছুটে যাচ্ছেন। সড়কে যানবাহন নিয়ন্ত্রণে কাজ করছেন। হামলায় ক্ষতিগ্রস্থ ধ্বংস্তপ পরিস্কারে ব্যস্ততা। সরকারি কার্যালয়ে সমস্যার জন্য ছুটে যাওয়া। হিন্দুদের মন্দির ও বাড়িঘর রক্ষায় দিন-রাত ধরে পাহারা। ব্রাহ্মণবাড়িয়ার সর্বত্র শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ! নতুন দেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে চায় তারা। বলছেন নতুন করে কিছু ভাবনার কথা। প্রশাসনিক কাঠামো অনেকটাই দুর্বল থাকার কারণে এখন যেন কেউ অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেদিকেও খেয়াল রাখার কথা বললেন তারা। 

সরজমিনে ঘুরে দেখা যায়, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার প্রধান সড়ক কাউতলী থেকে কুমারশীল মোড় থেকে প্রায় দুই কিলোমিটার সড়কে শতাধিক শিক্ষার্থী যান চলাচল নিয়ন্ত্রণের কাজ করছে। নিয়ম মেনে যান চালানোর জন্য আহবান জানাচ্ছেন তারা। শিক্ষার্থীদের এই তৎপরতায় সড়কে বেশ শৃংখলা দেখা যায়। শিক্ষার্থীদের পাশাপাশি স্কাউটসহ বিভিন্ন সংগঠন এ কাজে সহায়তা করে।  

জেলার আখাউড়া পৌর এলাকার সড়ক বাজার যানজটমুক্ত রাখতে শিক্ষার্থীদেরকে দেখা যায়। এছাড়া তারা রেলওয়ে স্টেশন এলাকায় পরিচ্ছন্নতার কাজে অংশ নেয়। পৌরসভায় গিয়ে নিয়মমাফিক কার্যক্রম পরিচালনার আহবান জানান তারা। দেখা করেন ইউএনও’র সঙ্গে। বুধবার রাতে তারা আখাউড়া পৌর এলাকার বিভিন্ন মন্দিরে পাহারা দেন।

এদিকে আখাউড়াতে উপজেলা বিএনপি ও হেফাজতে ইসলামসহ আলেম-ওলামারাও নাশকতা প্রতিরোধে বেশ তৎপর রয়েছেন। বুধবার রাতে হামলার গুজন ছড়ালে তারা বিভিন্নস্থানে ছুটে যান। যুবদল ও ছাত্রদল মিলে বৃহস্পতিবার রাতে পৌর এলাকার রাধানগর পাহারা দেওয়ার কথা রয়েছে। সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারিরা বাজার মনিটরিংয়ের কথাও ভাবছেন। এ নিয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে তারা দু’একদিনের মধ্যে বাজারে যেতে পারেন বলে সিদ্ধান্ত আসতে পারে। ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক নিয়ন্ত্রণে থাকা মো. সবুজ আহমেদ জানান, যান চলাচলে যেন বিঘ্ন না ঘটে সেই লক্ষ্যে সারাদিন মাঠে থেকে তারা কাজ করেছেন। আর বলে দেওয়া হয়েছে লাইসেন্সবিহীন কোনো যান এ শহরে চলতে দেওয়া হবে না। মোটর সাইকেল ব্যবহারে হেলমেট পরিধানের অনুরোধও জানান তিনি।

কিউএনবি/আয়শা/০৮ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit