শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
কামিন্সের কঠিন প্রতিপক্ষের তালিকায় নেই রোহিত-কোহলি ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম বার্গার-ফ্রাইড চিকেন আর দিনে ১২ ক্যান ডায়েট কোক— ট্রাম্পের খাদ্যতালিকায় আর কী থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই: জেনে নিন ভুলটা কোথায় সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের স্থায়ী নিরাপত্তা নিয়ন্ত্রণ, কী আছে ট্রাম্প-ডেনমার্ক চুক্তিতে? নারীরা কারও সম্পত্তি নয়: হানিয়া আমির ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি ১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ

শেখ হাসিনার আশ্রয়ের গুঞ্জনের মধ্যেই ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বললেন জয়শঙ্কর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৯৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দেশ থেকে পালিয়ে ভারতে ‘নিরাপদ আশ্রয়ে’ আছেন সদ্যপদত্যাগকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করছেন বলে শোনা যাচ্ছে। এমন সময় বাংলাদেশের ঘটনাপ্রবাহ ও আশ্রয় নিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। খবর ইন্ডিয়া টুডের

জয়শঙ্কর বৃহস্পতিবার ডেভিড ল্যামির সঙ্গে কথা বলেছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই নেতা বাংলাদেশ ও পশ্চিম এশিয়ার উন্নয়ন ও চলমান ঘটনাপ্রবাহ নিয়ে আলাপ করেছেন। 

এখন পর্যন্ত ভারত সরকার বা যুক্তরাজ্য কেউই শেখ হাসিনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কোনো মন্তব্য করেনি। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরসূত্র প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, দেশটির অভিবাসন আইন সুনির্দিষ্টভাবে কাউকে যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থনার অনুমতি দেয় না। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর, শেখ হাসিনার যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় পাওয়ার ক্ষেত্রে ‘কৌশলগত বাধা’ আছে। আর সেটা যুক্তরাজ্যের অভিবাসন আইন ঘিরে।

যুক্তরাজ্যের অভিবাসন আইন অনুযায়ী, আশ্রয় বা সাময়িক আশ্রয়ের জন্য কাউকে যুক্তরাজ্যে ভ্রমণের অনুমতি দেওয়ার কোনো বিধান নেই। এমনকি যুক্তরাজ্যের বাইরে থেকেও কেউ দেশটিতে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন না। সে ক্ষেত্রে ভিসা নিয়ে যুক্তরাজ্যে যাওয়ার পর সেখানে অবস্থান করতে হবে। এরপরই যে কেউ রাজনৈতিক আশ্রয়ের আবেদন করতে পারবেন।

শেখ হাসিনার ক্ষেত্রে সমস্যাটা এখানেই। তার যুক্তরাজ্যের বৈধ ভিসা নেই। এমনকি এখন তার কাছে কূটনৈতিক বা অফিশিয়াল কোনো পাসপোর্টও নেই। কাজেই রাজনৈতিক আশ্রয় চাইতে হলে শেখ হাসিনাকে পাসপোর্ট–ভিসা করিয়ে যুক্তরাজ্যে যাওয়ার পর দেশটিতে অবস্থান করতে হবে। এরপরই তিনি আশ্রয় চাইতে পারবেন।

চলতি সপ্তাহের গোড়ায় সংসদে দাঁড়িয়ে জয়শঙ্কর স্পষ্ট করে দেন, শুধুমাত্র ‘এই মুহূর্তের জন্য’ (ফর দিজ মোমেন্ট) ভারতে আসার অনুমতি চেয়েছিলেন হাসিনা। বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হওয়ায় লন্ডনে যাওয়ার পরিকল্পনা রয়েছে শেখ হাসিনার।

 

 

কিউএনবি/আয়শা/০৮ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit