বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম
হামের টিকা ইস্যুতে দায়ীদের জবাব দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী খানজাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ঘরোয়া ক্রিকেটে রিজওয়ানের দুর্দান্ত প্রত্যাবর্তন কাফু বললেন, ‘নেইমার গর্বিত উত্তরাধিকার রেখে যাচ্ছেন’ গাজায় হাজারো অঙ্গহানি শিশুর চিকিৎসায় ইসরায়েলের বাধা সাফ চ্যাম্পিয়নশিপের ৬ দলে আছেন যারা দুর্গাপুরে বিজিবির অভিযানে ভারতীয় কম্বল জব্দ ‘নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

সিরাজগঞ্জে রাজনৈতিক নেতাদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১৩৩ Time View

ডেস্ক নিউজ :  সাম্প্রতিক সময়ের সহিংসতা, চুরি, ছিনতাই, লুটপাট, চাঁদাবাজি প্রতিরোধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিরাজগঞ্জ জেলা ও বিভিন্ন উপজেলার রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সিরাজগঞ্জ সার্কিট হাউজে জেলা প্রশাসন আয়োজিত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) মীর মো. মাহবুবুর রহমান, সিরাজগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাহিদ আল-আমিন, সহকারী কমান্ডার মেজর নাইম রেজওয়ান, পুলিশ সুপার (এসপি) মো. হাসিবুল আলম।

রাজনৈতিক নেতাদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, কেন্দ্রীয় বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক হুমায়ন ইসলাম খান সদস্য অ্যাডভোকেট মোকাদ্দেস আলী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা জামায়াতের আমির শাহিনুর আলম, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মুফতী মহিবুল্লাহ, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা শাহজাহান আলী, জেলা বাসদের আহ্বায়ক নব কুমার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক শেখ মোস্তফা নূরুল আমিন বক্তব্য রাখেন।  

এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বাংলাদেশ সেনাবাহিনীসহ স্থানীয় প্রশাসনের সঙ্গে মিলিতভাবে সব ধরনের নৈরাজ্য প্রতিরোধসহ শান্তি স্থাপনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে সবাইকে এসব প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান।সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), সিপিবি, ইসলামী আন্দোলন, হেফাজত ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।

 

কিউএনবি/আয়শা/০৮ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:০৫

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit