রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

নির্ধারিত সময়েই মেসি ফিরবেন বলে আশা কোচের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৭৯ Time View

স্পোর্টস ডেস্ক : শুক্রবার (৯ আগস্ট) ভোর সাড়ে ৫টায় লিগস কাপের তৃতীয় ম্যাচে টরন্টোর মুখোমুখি হবে ইন্টার মায়ামি। এ ম্যাচে মেসি খেলতে পারছেন না, তা নিশ্চিত। তবে আর্জেন্টাইন তারকা মাঠে ফেরার দ্বারপ্রান্তে। টরন্টো ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমন ইঙ্গিত দেন মার্টিনো।

মেসিকে সুস্থ বললেও তার ফেরার সুনির্দিষ্ট দিন-তারিখ জানাননি মার্টিনো। আর্জেন্টাইন কোচ বলেছেন, ‘মেসি এখন সুস্থ, জিমে সময় কাটাচ্ছে। দিন দিন উন্নতি করছে। আমরা যা ধারণা করছি, ও নির্ধারিত সময়েই ফিরবে।’

কোপা আমেরিকার ফাইনালে ইনজুরিতে পড়েন বিশ্বকাপ জয়ী তারকা। অ্যাঙ্কেল ইনজুরির কারণে ৬৬ মিনিটে উঠে যেতে হয় তাকে। তখনও পর্যন্ত শিরোপার ভাগ্য নির্ধারণ হয়নি। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১১২ মিনিটে জয়সূচক গোলটি করে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেন লতারো মার্টিনেজ।

মেসির অ্যাঙ্কেল ইনজুরি এতটাই গুরুতর ছিল যে, ঠিকমতো হাঁটাচলা করতেই সমস্যা হচ্ছিল। ইনজুরির কারণে মেসি খেলতে পারেননি লিগস কাপের ২টি ম্যাচে। ওই দুই ম্যাচের একটিতে জয় ও একটিতে হেরেছে তারা।

 

 

কিউএনবি/আয়শা/০৮ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit