ডেস্ক নিউজ : কার্প জাতীয় মাছের বংশবৃদ্ধি, হ্রদে অবমুক্ত করা পোনা মাছের সুষ্ঠু বৃদ্ধি, মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণসহ হ্রদের প্রাকৃতিক পরিবেশ মৎস্য সম্পদ বৃদ্ধির সহায়ক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রতি বছর এ নিষেধাজ্ঞা জারি হয়। এ সময় কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ আহরণ, বাজারজাত ও পরিবহন বন্ধ থাকে।
জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, কাপ্তাই হ্রদ দেশের কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজননের একটি অন্যতম স্থান। তাই মা মাছের ডিম ছাড়ার মৌসুমে মাছ ধরা বন্ধ রাখা হয়। ২৪ মে থেকে তিন মাসের জন্য হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা দেয়া হয়।
তবে হ্রদে পানি কম থাকায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে আগামী ৩১ আগস্ট মধ্যরাত থেকে প্রত্যহার করা হবে। সভায় জেলা প্রশাসক ছাড়াও উপস্থিত ছিলেন, বিএফপিসি’র ব্যবস্থাপক কমান্ডার আশরাফুল ইসলাম ভূইয়া, মৎস্য ব্যবসায়ী ও জেলেরা।
কিউএনবি/আয়শা/০৮ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:৪০