শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
কিমের নতুন নির্দেশ, ১০ হাজার টনের যুদ্ধজাহাজ বানাবে উত্তর কোরিয়া বাছুরে ভয়ংকর পরজীবী শনাক্ত, বড় সিদ্ধান্ত কানাডার মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি খরা-বন্যা-সংঘাতে ঘরছাড়া সোমালিয়ার লাখো মানুষ, তীব্র খাদ্যসংকট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন দুই উপ-উপাচার্য নিয়োগ নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রোববার বিয়ের ৪ দিনের মাথায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস রাত ১টার মধ্যে ঢাকাসহ ১৮ অঞ্চলে ঝড়ের সতর্কবার্তা প্রথমার্ধের শেষ মুহূর্তে ঋতুপর্ণার গোল, সমতায় ফিরলো বাংলাদেশ

সমাবেশে যে দিকনির্দেশনা দিলেন বেগম খালেদা জিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৯০ Time View

ডেস্ক নিউজ : দীর্ঘদিন অসুস্থ থাকার পর নেতাকর্মীদের সামনে কথা বলতে পারায় আল্লাহর শুকরিয়া আদায় করেন বেগম জিয়া। তিনি বলেন, ‘আমি কারাবন্দি থাকাবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগমুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন সে জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের তরফ থেকে মুক্তি পেয়েছি।’

‘আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে,’ যোগ করেন বিএনপি চেয়ারপারসন। এই সংগ্রামে শত শত শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, এই বিজয় নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘ছাত্র-তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তারা যে স্বপ্ন নিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে মেধা-যোগ্যতা-জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। সব ধর্ম-বর্ণের অধিকার নিশ্চিত করতে হবে।’

তরুণদের হাত শক্তিশালী করার আহ্বান জানিয়ে বেগম জিয়া বলেন, ধ্বংস-প্রতিশোধ-প্রতিহিংসা নয়, আসুন ভালোবাসা-শান্তি-জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলি।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit