শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

উলিপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের সাথে বিএনপির মতবিনিময়

শিমুল দেব, উলিপুর, কুড়িগ্রাম প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ২২৮ Time View

শিমুল দেব, উলিপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের সাথে মতবিনিময় করেছে বিএনপির নেতা-কর্মীরা। মঙ্গলবার (৬ আগষ্ট) রাতে উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে হিন্দু সম্প্রদায়ের লোকজনের ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন বাজারে গিয়ে তাদের সাথে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিয়া, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম হাবিব নয়ন, আমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক সোলায়মান সরকার, সাংগঠনিক সম্পাদক এহসানুল করিম প্রিন্স, উপজেলা যুবদলের আহবায়ক তৌফিকুর রহমান লাভলু, সদস্য সচিব সামিউল ইসলাম শামীম, পৌর যুবদলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব তৌফিকুল ইসলাম তৌফিক প্রমুখ।

এসময় বিএনপির নেতারা জানান, একটি স্বার্থেন্বেষী মহল উপসনালয়সহ সংখ্যালঘুদের উপর হামলা ও লুটপাটের মাধ্যমে অরাজকতা সৃষ্টি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়। বিএনপি সব সময় বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে অগ্রনী ভূমিকা পালন করে আসছে। বর্তমানে দেশের আইনশৃঙ্খলাসহ ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা বিএনপির নেতা-কর্মীদের নৈতিক দায়িত্ব। এ সময় তারা যে কোন প্রয়োজনে ও সহযোগিতায় বিএনপির নেতা-কর্মীদের পাশে পাবে বলে প্রতিশ্রুতি প্রদান করেন। পাশাপাশি শান্তি শৃঙ্খলা রক্ষায় পাড়া-মহল্লায় জাতীয়তাবাদী দলের সবাইকে কাজ করার আহ্বান জানান।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অগাস্ট ২০২৪,/বিকাল ৪:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit