শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী বাড়তে পারে ঢাকার তাপমাত্রা রাফিনিয়ার চোখে ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার কে কোন ক্যারেটের সোনা বেশি টেকসই ২২, ১৮ না ১৪? রাশিয়া ও চীনকে ঠেকাতে মহাকাশে অস্ত্র থাকার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা ফের শুরু হয়েছে: দ্য হিন্দুর প্রতিবেদন ২২ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি মোদির জন্মদিনে তারকাদের শুভেচ্ছার ঢল ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী বৈশাখী ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ

হতাহতদের ৫ কোটি টাকার সহায়তা দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৯৫ Time View

ডেস্ক নিউজ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত, গুলিবিদ্ধ ও নিহতদের মধ্যে অসচ্ছলদের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এজন্য ৫ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। 

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ আজ বুধবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ ঘোষণা দিয়েছেন। 

পোস্টে তিনি লিখেছেন, প্রথম ধাপে অসচ্ছল আহতদেরকে চিকিৎসা সহযোগিতা বাবদ মাথাপিছু ১০ হাজার টাকা করে প্রদান করা হবে। পরিস্থিতি গুরুতর হলে বিশেষ বিবেচনা করা হবে।

দ্বিতীয় ধাপে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, যিনি নিহত অথবা পঙ্গুত্ববরণ করেছেন, এমন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে স্বাবলম্বী উপকরণ প্রদান করা হবে। শারীরিক ও আর্থিক অবস্থা বিবেচনা করে  স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হবে।
 
আহমাদুল্লাহ বলেন, এই প্রকল্পের মোট বাজেট ৫ কোটি টাকা। এই প্রকল্পে আপাতত কোনো অর্থ সহায়তা আমরা গ্রহণ করছি না। আমাদের তহবিল শেষ হয়ে গেলে তখন অনুদান গ্রহণের প্রয়োজন হলে আমরা আপনাদের জানাব।

নিহত বা পঙ্গুত্ববরণকারীদের আবেদনের ফরম শিগগিরই পোস্ট করা হবে। 
পোস্টে বলা হয়, আপনি নিজে যদি আহত হন অথবা আপনার পরিচিত কেউ আহত হয়, তবে তার পক্ষ থেকে ফরম পূরণ করার আহ্বান জানানো হয়েছে। 

দেশের অন্যতম জনপ্রিয় এ আলেম আরও বলেন, শুধু যাকাতের হকদারগণই আবেদন করতে পারবেন। আহত ও নিহতদের আর্থিক সাহায্যের দায়িত্ব সরকার গ্রহণ করেছে। আমরা আনুষঙ্গিক খরচ প্রদান করব ইনশাআল্লাহ।

কিউএনবি/অনিমা/০৭ অগাস্ট ২০২৪,/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit