শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
কামিন্সের কঠিন প্রতিপক্ষের তালিকায় নেই রোহিত-কোহলি ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম বার্গার-ফ্রাইড চিকেন আর দিনে ১২ ক্যান ডায়েট কোক— ট্রাম্পের খাদ্যতালিকায় আর কী থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই: জেনে নিন ভুলটা কোথায় সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের স্থায়ী নিরাপত্তা নিয়ন্ত্রণ, কী আছে ট্রাম্প-ডেনমার্ক চুক্তিতে? নারীরা কারও সম্পত্তি নয়: হানিয়া আমির ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি ১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রকারী কে এই আসিফ মার্চেন্ট?

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে আসিফ মার্চেন্ট নামে এক পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির ইরানের সঙ্গে সংযোগ রয়েছে বলে জানিয়েছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)।

কে এই আসিফ মার্চেন্ট?
আসিফ মার্চেন্টের পুরো নাম আসিফ রাজা মার্চেন্ট। তিনি জন্মসূত্রে পাকিস্তানের নাগরিক।

তার দুজন স্ত্রী রয়েছেন। যার ভিতর একজন পাকিস্তানে এবং আরেকজন ইরানে থাকেন। দুই দেশে তার সন্তান রয়েছে বলেও জানায় ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। 

মার্কিন বিচার বিভাগ আসিফের ভ্রমণ রেকর্ড উল্লেখ করে জানায়, তিনি প্রায়ই ইরান, সিরিয়া, ইরাকে যাতায়াত করেন। আসিফ আমেরিকায় একজন হিটম্যান ভাড়া করেন মার্কিন রাজিনীতিবিদদের হত্যার জন্য, যে তালিকায় নাম ছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও।

তবে ভাড়া করা হিটম্যান আমেরিকার সিক্রেট সার্ভিসের লোক ছিল বলে উল্লেখ করেছে এনডিটিভি। তার মাধ্যমেই ধরা পড়েন আসিফ মার্চেন্ট।

আসিফ ভাড়া করা এজেন্টদের বলেন, তিনি গুরুত্বপূর্ণ নথি চুরি করতে চান এবং রাজনৈতিক সমাবেশে বিক্ষোভ করার মাধ্যমে একজন রাজনীতিবিদকে হত্যা করতে চান।

আগস্টের শেষ সপ্তাহ বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সেই অজ্ঞাত রাজনীতিবিদের নাম প্রকাশের কথা ছিল। এই হত্যাকাণ্ড আসিফ দেশ ছাড়ার পর হওয়ার কথা ছিল বলেও উল্লেখ করে এনডিটিভি।  

এই কাজের জন্য ২১ জুন আসিফ অগ্রিম ৫ হাজার মার্কিন ডলার প্রদান করেন হিটম্যানদের।  টাকা দেওয়ার পরপরই তিনি দেশ ছাড়ার প্লান করেন এবং ২২ জুলাই দেশ ছাড়ার সময় তাকে গ্রেফতার করা হয়।

কিউএনবি/অনিমা/০৭ অগাস্ট ২০২৪,/দুপুর ২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit