শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
কামিন্সের কঠিন প্রতিপক্ষের তালিকায় নেই রোহিত-কোহলি ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম বার্গার-ফ্রাইড চিকেন আর দিনে ১২ ক্যান ডায়েট কোক— ট্রাম্পের খাদ্যতালিকায় আর কী থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই: জেনে নিন ভুলটা কোথায় সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের স্থায়ী নিরাপত্তা নিয়ন্ত্রণ, কী আছে ট্রাম্প-ডেনমার্ক চুক্তিতে? নারীরা কারও সম্পত্তি নয়: হানিয়া আমির ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি ১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ

আমি তো এখানেই আছি, কোথাও যাইনি: অক্ষয়

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১৩৩ Time View

বিনোদন ডেস্ক : হার মানতে জানেন না এই বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। একের পর এক ফ্লপ ছবির ধাক্কায়ও মনোবল হারাননি অভিনেতা। সম্প্রতি এ নিয়ে কথা বললেন তিনি। বলিউড অভিনেতা ‘মিস্টার খিলাড়ি’খ্যাত অক্ষয় অভিনীত ও মুদাসসর আজিজ পরিচালিত খেল খেল মেঁ ছবিটি আগামী ১৫ আগস্ট মুক্তি পাচ্ছে।

সম্প্রতি এ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অক্ষয়। এই কমেডি-থ্রিলারধর্মী ছবিতে তিনি ছাড়াও অভিনয় করেছেন ফারদিন খান, বাণী কাপুর, তাপসী পান্নু, আদিত্য শীল, এমি ভির্ক, প্রজ্ঞা জয়সওয়াল। আর এ ছবির মাধ্যমে ১৪ বছর পর ফারদিন বড়পর্দায় ফিরছেন।

সম্প্রতি খেল খেল মেঁ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না তাপসী পান্নু। ছবির ট্রেলারে দেখা গেছে, কীভাবে মোবাইলকে ঘিরে এক খেলা খেলতে খেলতে প্রত্যেকের জীবনের গোপন কথা ফাঁস হয়ে যাবে, আর তাদের বৈবাহিক জীবনে চরম বিপর্যয় নেমে আসবে।

এ ছবির অনুষ্ঠানে অক্ষয় কুমারকে প্রশ্ন করা হয় যে, স্ত্রী টুইংকেল খান্না তার মোবাইল চেক করেন কিনা? এর জবাবে এ বলিউড সুপারস্টার রসিকতার সঙ্গে বলেন, ‘আমার পরিবারের কেউ আমার মোবাইলের পাসওয়ার্ড জানে না। তাই ওটা খুলবেই না।’

সাংবাদিকরা তাকে আরও প্রশ্ন করেন, তিনি যদি কারও মোবাইল চেক করার সুযোগ পান, তাহলে শাহরুখ খান নাকি সালমান খান— কার মোবাইল চেক করবেন? এর জবাবে অক্ষয় কুমার বলেন, ‘আমি পরিচালক মুদাসসর আজিজের ফোন চেক করব। কারণ উনি রোমান্টিক মানুষ!’ অক্ষয় তার কোন বিষয়কে গোপন রাখতে চান—এমন প্রশ্নে হেসে এ বলিউড অভিনেতা বলেন, ‘আমি আমার ব্যবসা আর আর্থিক বিষয় সম্পর্কে কাউকে জানাই না।’ 

এর আগে অক্ষয় কুমার অভিনীত সেলফি, মিশন রানীগঞ্জ, বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ, সরফিরার মতো ছবি বক্স অফিসে চূড়ান্তভাবে ফ্লপ হয়েছে। এ রকম দুর্দিন দেখেছেন তিনি। কিন্তু দুঃসময়ের কাছে মাথা নত করেননি  অক্ষয় কুমার। আবার ঘুরে দাঁড়িয়ে মূল স্রোতে ফিরেছেন তিনি। আর ঝুড়িভরা হিট ছবি উপহার দিয়েছেন এ বলিউড তারকা। 

সম্প্রতি খেল খেল মেঁ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে মিস্টার খিলাড়ির গলায় সেই হার না মানার কথা শোনা যায়। ফ্লপ ছবির প্রসঙ্গ উঠতেই অক্ষয় কুমার বলেন, ‘আমি একটা কথা আপনাদের বলতে চাই— দীর্ঘ সময় ধরে আমার সব ছবি ফ্লপ হয়েছে। এ কারণে ইন্ডাস্ট্রি থেকে কিছু মানুষ এমন সব মেসেজ করছেন, মনে হচ্ছে আমি মরে গেছি। আর আমাকে শ্রদ্ধার্ঘ্য বার্তা পাঠানো হয়েছে। আরে আমি মরে যাইনি। চিন্তা কর না, আমি আবার ফিরে আসব। আর যা হয় তা ভালোর জন্যই হয়।’

এই অভিনেতা আরও বলেন, ‘আমি বেশি ভাবি না। আমার চার-পাঁচটা ছবি চলেনি। একজন আমাকে মেসেজে আবার ফিরে আসার কথা লিখেছেন। আমি তো এখানেই আছি। কোথাও যাইনি। আর কাজ করছি। তাই আবার ফেরার কথা কেন বলা হচ্ছে? আমি আগের মতোই পরিশ্রমের সঙ্গে কাজ করব। তিনি বলেন, আমি সকালে উঠি, শরীরচর্চা করি। এরপর কাজে বেরিয়ে যাই। আর কী চাই? ভাই আমি তো কাজই করছি। আমি নিজের দমে টাকা কামাই। কারও থেকে কখনো কিছু চাইনি। আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যাব। আমাকে যতক্ষণ পর্যন্ত না কেউ গুলি করে মারছে, ততক্ষণ আমি কাজ করে যাব। ব্যস, শুধু এটুকুই বলতে চাই।’

 

কিউএনবি/অনিমা/০৭ অগাস্ট ২০২৪,/দুপুর ২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit