শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম
কামিন্সের কঠিন প্রতিপক্ষের তালিকায় নেই রোহিত-কোহলি ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম বার্গার-ফ্রাইড চিকেন আর দিনে ১২ ক্যান ডায়েট কোক— ট্রাম্পের খাদ্যতালিকায় আর কী থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই: জেনে নিন ভুলটা কোথায় সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের স্থায়ী নিরাপত্তা নিয়ন্ত্রণ, কী আছে ট্রাম্প-ডেনমার্ক চুক্তিতে? নারীরা কারও সম্পত্তি নয়: হানিয়া আমির ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি ১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ

বাংলাদেশ, এটা তোমার থেকে আশা করিনি: ইধিকা পাল

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৯৫ Time View

বিনোদন ডেস্ক : দুই বাংলার অভিনেত্রী ইধিকা পাল। তিনি বলেছেন, বাংলাদেশ চেনা ছন্দে ফিরলেই আমি আবার সে দেশের ছবির নায়িকা হব। সেখানে কাজ করব। কারণ আমার ওপরে তো বাংলাদেশের কোনো রাগ নেই। দেশ আগের মতো স্বাভাবিক হলে কাজ করতে না যাওয়ার তো কোনো কারণ নেই। 

ইন্টারনেটের সমস্যার কারণে নায়ক শাকিব খানসহ আমার অন্যান্য সহ-অভিনেতার নিয়মিত খোঁজ নিতে পারিনি বলেও জানান এ টালিউড অভিনেত্রী।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ, তোমায় নিয়ে আমার কোনো নালিশ নেই। কোনো সমস্যা নেই, কোনো ভয়ও নেই। তুমি ডেকে নিয়ে গিয়ে আমার মাধ্যমে দুই দেশের বিনোদন, সংস্কৃতি ও ভাবের আদানপ্রদান ঘটিয়েছ। তাই আবারও তোমার ডাকের অপেক্ষায়। যদিও ইন্টারনেটের সমস্যার কারণে নায়ক শাকিব খানসহ আমার অন্যান্য সহ-অভিনেতার নিয়মিত খোঁজ নিতে পারিনি। কিন্তু জানি— বাংলাদেশ চেনা ছন্দে ফিরলেই আমি আবার সে দেশের ছবির নায়িকা হব, সেখানে কাজ করব। কারণ আমার ওপরে তো বাংলাদেশের কোনো রাগ নেই!

এ টালিউড অভিনেত্রী বলেন, গত ৫ আগস্ট ২০২৪ গণরোষ। এক রাতের মধ্যেই আমার চেনা বাংলাদেশ বদলে গেল। এই বাংলাদেশে গিয়ে শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ ছবির শুটিং করেছি? ঈদের দিনে ছবিটা যেন মুক্তি পায়, সে জন্য প্রিমিয়ারে গিয়েছিলাম। সেদিন দর্শকদের উন্মাদনা দেখে আনন্দে চোখে জল এসে গিয়েছিল।

বাংলাদেশের হৃদয় এত উষ্ণ, এত ভালোবাসা তা ভোলার মতো নয়। কিন্তু সেই একই হৃদয়ে এত কেন ঘৃণা জমেছিল, তা টের পাইনি বলেও জানান অভিনেত্রী ইধিকা পাল। 

তিনি বলেন, বাংলাদেশের আপ্যায়নের কথা আমার থেকে শুনুন— ইলিশ মাছের রকমারি পদ, ঢাকাই জামদানির কথা সবার জানা। ওখানে একটি বাড়িতে নিমন্ত্রণ মানে কম করে ১৪ রকমের খাবার। তাই ওজন বাড়িয়ে ফিরেছিলাম ওপার বাংলা থেকে। তিনি বলেন, তখনো ঘুণাক্ষরে টের পাইনি, আমার চেনা সেই দেশে এত রক্ত ঝরবে। ঝরবে লাখো লোকের চোখের জল।

এ অভিনেত্রী বলেন, এক সময় মনে হয়েছে, আমি না হয় অন্য দেশের। বাংলাদেশের মানুষেরাই কি টের পেয়েছিলেন, এভাবে ছাত্র আন্দোলনের ধারা বদলে যাবে?
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্তর্বাস প্রকাশ্যে পুরুষদের হাতে হাতে দেখে ক্ষোভ প্রকাশ করে ইধিকা পাল বলেন, বাংলাদেশ—এটি তোমার থেকে আশা করিনি। যেমন আশা করিনি সমাজের অতিসাধারণ মানুষ কাঁদতে কাঁদতে সর্বস্ব লুটের কথা সামাজিকমাধ্যমে এসে জানাবে। 

তিনি বলেন, আমার প্রিয় পড়শি দেশ, তোমার জন্য, দেশের প্রতিটি মানুষের জন্য মন থেকে প্রার্থনা করছি— আবার সব শান্ত হোক। হাসিতে ঝলমলিয়ে উঠুক সোনার বাংলা। প্রবাহিত হোক, ভালোবাসার ফল্গুধারা। যার স্পর্শে হিংসা ও ঘৃণার মতো সব কালো ধুয়ে যাবে। জানি, আমার প্রার্থনা সফল হবেই।

 

কিউএনবি/অনিমা/০৭ অগাস্ট ২০২৪,/দুপুর ২:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit