শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
কামিন্সের কঠিন প্রতিপক্ষের তালিকায় নেই রোহিত-কোহলি ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম বার্গার-ফ্রাইড চিকেন আর দিনে ১২ ক্যান ডায়েট কোক— ট্রাম্পের খাদ্যতালিকায় আর কী থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই: জেনে নিন ভুলটা কোথায় সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের স্থায়ী নিরাপত্তা নিয়ন্ত্রণ, কী আছে ট্রাম্প-ডেনমার্ক চুক্তিতে? নারীরা কারও সম্পত্তি নয়: হানিয়া আমির ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি ১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ

টাইগারদে বিপক্ষে সিরিজের জন্য পাকিস্তানের দল ঘোষণা

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৫৫ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। দলের নেতৃত্বে থাকবেন শান মাসুদ। এতে নাসিম শাহ ফিরছেন দীর্ঘ ১৩ মাস পর।

বুধবার ঘরের মাঠে এই সিরিজের বেশ কয়েকটি বড় পরিবর্তন আসছে পাকিস্তান দলে। টেস্ট দলের কোচ হিসেবে এটিই প্রথম সিরিজ জেসন গিলেস্পির। সহকারী কোচ থাকছেন আজহার মাহমুদ।

এদিকে, অধিনায়ক শান মাসুদের ডেপুটি হিসেবে বেছে নেওয়া হয়েছে সৌদ শাকিলকে। শাহিন শাহ আফ্রিদিকে সহ-অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, তার ওয়ার্কলোড কমানোর বিষয়টিকে।

দলে জায়গা হারিয়েছেন ইমাম উল হক, ফাহিম আশরাফ, মোহাম্মদ নেওয়াজ, নোমান আলি এবং সাজিদ খান। চোটের কারণে নেই হাসান আলি এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

পাকিস্তান স্কোয়াড

শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, আমির জামাল (ফিট থাকা সাপেক্ষে), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, কামরান গুলাম, খুররাম শেহজাদ, মীর হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরায়রা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আঘা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক) এবং শাহিন শাহ আফ্রিদি।

কিউএনবি/অনিমা/০৭ অগাস্ট ২০২৪,/দুপুর ১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit