বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

বাউফলে সহিংসতায় যুবলীগ কর্মীর মৃত্যু, আ.লীগ নেতাদের বাসভবনে হামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ৯৭ Time View

ডেস্ক নিউজ : েপটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগ সরকারের পতনের পর সহিংসতায় মনিরুজ্জামান শাহিন (৪৫) নামের এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যার দিকে মদনপুরা ইউনিয়নের চৌমুহনী এলাকায় তিনি হামলার শিকার হন। হামলাকারীরা এ সময় তাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। স্বজনরা তাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। 

এদিকে বিক্ষুদ্ধ জনতা উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, উপজেলা আওয়ামী লীগের কার্যালয় জনতা ভবন, পৌরসভা কর্যালয়, পৌর মেয়র জিয়াউল হক জুয়েলের মুসলিমপাড়ার বাসভবন, পৌর আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ফারুকের বাংলাবাজারের বাসভবন, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আরিফুজ্জামান খান রিয়াদের গালর্সস্কুল রোডের বাসভবন, কালাইয়া ল্যাংড়া মুন্সির পুল এলাকায় ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেনের বাসায়, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলামের হাসপাতাল রোডের বাসভবন ও তার এক ভাড়াটের ব্যবসা প্রতিষ্ঠান, সদ্য সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজের এপিএস রফিকুল ইসলামের কনকদিয়া বাজার সংলগ্ন বাসভবন, একই ইউনিয়নের চেয়ারম্যান শাহিন হাওলাদারের বাসভবন, নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মহাসীনের বাসভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। 

এছাড়াও বিক্ষুদ্ধ লোকজন বগা লঞ্চঘাট এলাকায় জুয়েল মীরের দুইটি ব্যবসা প্রতিষ্ঠান, কেশবপুর ইউনিয়নের মমিনপুর বাজারের ফয়সাল গাজীর একটি মুদিমনোহরি ও একটি গুদাম, আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর বাজারে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান, দাশপাড়া ল্যাড়া মুন্সীরপুল এলাকায় ৭-৮টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট করে। কালিশুরী এলাকায় উত্তম নামের এক আওয়ামী লীগ নেতার চোখ উপড়ে ফেলেছে উত্তেজিত জনতা। 

এছাড়াও বিক্ষুদ্ধ জনতা উপজেলা পরিষদ চত্বর, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ও ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে কয়েকটি ম্যুরাল ভাঙচুর করে। উত্তেজিত জনতা সোমবার দুপুর আড়াইটা থেকে রাত ৮টা পর্যন্ত বাউফল থানা ঘেরাও করে রাখে। মঙ্গলবারও উপজেলার বিভিন্ন স্থানে লাঠিসোটা ও দা নিয়ে মহড়া দেয় বিশৃঙ্খলাকারীরা। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সর্বত্র। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। 

 

কিউএনবি/আয়শা/০৬ অগাস্ট ২০২৪,/রাত ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit