শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
কামিন্সের কঠিন প্রতিপক্ষের তালিকায় নেই রোহিত-কোহলি ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম বার্গার-ফ্রাইড চিকেন আর দিনে ১২ ক্যান ডায়েট কোক— ট্রাম্পের খাদ্যতালিকায় আর কী থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই: জেনে নিন ভুলটা কোথায় সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের স্থায়ী নিরাপত্তা নিয়ন্ত্রণ, কী আছে ট্রাম্প-ডেনমার্ক চুক্তিতে? নারীরা কারও সম্পত্তি নয়: হানিয়া আমির ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি ১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ

বর্ষসেরা জার্মান ফুটবলার হলেন ক্রুস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ৪৬ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২৩-২৪ মৌসুমটা ক্লাব ফুটবলে দারুণ কেটেছে বিশ্বকাপজয়ী জার্মান মিডফিল্ডার টনি ক্রুসের। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে গেল মৌসুমে স্প্যানিশ সুপার কাপ, লিগ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার তুলে ধরেছেন তিনি। এরপরই ক্লাব ফুটবলকে নিদায় জানান ক্রুস। 

ঘরের মাটিতে সদ্য শেষ হওয়া ইউরো চ্যাম্পিয়নশিপের পর আনুষ্ঠানিকভাবে পেশাদার ফুটবলকেই বিদায় জানিয়েছেন এই তারকা ফুটবলার। যদিও বিদায়ের এই ঘোষণাটি আগেই দিয়ে রেখেছিলেন তিনি। তবে শিরোপা তুলে ধরে বিদায়ের আশাটা পূরণ হয়নি ক্রুসের। ফুটবলকে বিদায় বললেও তার অর্জনের ঝুলির ওজন বাড়ছে এখনো।

এবার তিনি নির্বাচিত হলেন ২০২৪ সালের জার্মানির সেরা ফুটবলার হিসেবে। দ্বিতীয়বারের মতো এই খেতাব পেলেন ক্রুস। এর আগের খেতাবটি জিতেছিলেন ২০১৮ সালে। জার্মান ক্রীড়া সাংবাদিকদের সংগঠন ও ফুটবল ম্যাগাজিন ‘কিকার’ যৌথভাবে এই খেতাবটি প্রদান করে। মূলত ভোটাভুটির মাধ্যমে এই খেতাবটি নিজের নামে করে নিয়েছেন ক্রুস। সর্বোচ্চ ২৮৫টি ভোট পান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৬ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit