রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন

সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের, বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ৮০ Time View

ডেস্ক নিউজ : রাজধানী ঢাকাসহ সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

শনিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে এক বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস।

বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য দেওয়া সতর্কবার্তায় দূতাবাস বলছে-প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল এবং জমায়েতের আহ্বান অব্যাহত রয়েছে। রবিবার থেকে অসহযোগ আন্দোলন শুরু হতে যাচ্ছে বলেও আমরা অবগত হয়েছি। সামনের দিনগুলোতেও এই বিক্ষোভ চলবে বলে আশঙ্কা রয়েছে। 

চলমান আন্দোলনের অনিশ্চিত গতি-প্রকৃতি এবং সরকারি প্রতিক্রিয়ার কারণে, মার্কিন নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরা করা উচিত। এছাড়াও বিক্ষোভ এড়িয়ে চলা এবং যেকোনো বড় সমাবেশে সতর্ক থাকা উচিত।

বাংলাদেশে কোনো মার্কিন নাগরিক অনিরাপদ বোধ করলে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথা বিবেচনা করা উচিত বলেও উল্লেখ করা হয়েছে সতর্কবার্তায়। যুক্তরাষ্ট্র তাদের লেভেল-৪ নোটিশে নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শও দিয়েছে। 

কিউএনবি/অনিমা/০৩ অগাস্ট ২০২৪,/দুপুর ২:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit