শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

নরসিংদীতে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলা

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ১৬৮ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা করেছে ছাত্রলীগ-যুবলীগ। পুলিশের সামনেই লাঠিপেটা করে আন্দোলনকারীদের তাড়িয়ে দেয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এসময় জেলা পুলিশসহ আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগের কিছু সংখ্যক নেতাকর্মীকে সেখানে উপস্থিত দেখা যায়।

পূর্ব ঘোষিত প্রার্থনা ও ছাত্রজনতার গণমিছিল কর্মসূচি নিয়ে বিকেল ৩টার দিকে  সদর উপজেলা মোড়ে নরসিংদী প্রেসক্লাবের সামনে আসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগানসহ সেখানে উপস্থিত হলে যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাঁধার মুখে পড়ে মিছিলটি।

এক পর্যায়ে শিক্ষার্থীদের ওপর বেধড়ক লাঠিপেটা ও মারধর শুরু করে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এতে অন্তত ১০ আন্দোলনকারী আহত হয়। এসময় পুলিশকে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, ‘আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে। এটা তেমন কিছু না।’ 

 

কিউএনবি/আয়শা/০২ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit