শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী বাড়তে পারে ঢাকার তাপমাত্রা রাফিনিয়ার চোখে ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার কে কোন ক্যারেটের সোনা বেশি টেকসই ২২, ১৮ না ১৪? রাশিয়া ও চীনকে ঠেকাতে মহাকাশে অস্ত্র থাকার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা ফের শুরু হয়েছে: দ্য হিন্দুর প্রতিবেদন ২২ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি মোদির জন্মদিনে তারকাদের শুভেচ্ছার ঢল ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী বৈশাখী ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ

ধোনির প্রিয় ও বিশ্বসেরা বুমরাহ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ৯৬ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতের একটি বিজ্ঞাপনের অনুষ্ঠানে ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা ধোনি এদিন মেতেছিলেন ক্রিকেট আড্ডায়। সে অনুষ্ঠানে ভারতের সাবেক অধিনায়কের কাছে জানতে চাওয়া হয় বর্তমান বিশ্বের সেরা ব্যাটার এবং বোলার কে? সেরা ব্যাটারের নাম না বললেও সেরা বোলার হিসেবে বেছে নিয়েছেন তারই স্বদেশি যসপ্রিত বুমরাহকে। সেই সঙ্গে নিজের প্রিয় বোলারের জায়গায়ও তাকেই স্থান দিয়েছেন ধোনি।

এ প্রসঙ্গে ধোনি বলেন, ‘ভারতের বর্তমান বোলারদের মধ্যে পছন্দ করা সহজ। এই কাজটা বুমরাহ সহজ করে দিয়েছে। তবে একজন ব্যাটারকে বেছে নেয়া কঠিন। আমাদের বেশ কিছু দুর্দান্ত ব্যাটার রয়েছে। তার মানে আমাদের অন্য বোলারেরা ভালো নয় এমন নয়। ব্যাটার বেছে নেয়া কঠিন এজন্য যে একজনকে খেলতে দেখলে মনে হয় সেই সেরা ব্যাটার। আবার পরে অন্য একজনকে ব্যাট করতে দেখলেও দুর্দান্ত মনে হয়। ভারতীয় দল ভালো ফল করার আগে সেরা ব্যাটার বেছে নেয়ার পক্ষে নই। আমি চাই ওরা দলের জন্য সব সময় প্রচুর রান করুক। তবে প্রিয় বোলার বেছে নেয়া সহজ।’

সাদা কিংবা লাল বল সব ধরনের ক্রিকেটে পারফম্যান্স বিবেচনা এবং কার্যকারিতার জন্যই বুমরাহকে সেরা বোলারের খ্যাতি জুড়ে দিয়েছেন ধোনি। ভারতের ওয়ানডে বিশ্বকাপ জয়ী অধিনায়কের মতে, বুমরাহ বিশ্বের সব পিচে সমান সফল। তিন ফরম্যাট মিলে ১৯৫ ম্যাচে ৩৯৭ উইকেট বুমরাহর এমন উজ্জ্বল ক্যারিয়ারই তার হয়ে কথা বলে।

 

 

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit