শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় আ. লীগের শোক র‌্যালি

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ৮১ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : শোক র‌্যালির মধ্য দিয়ে শোকের মাস আগস্টের মাসব্যাপী শোক কর্মসূচী শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার সকাল ১১ টায় বৃষ্টি উপেক্ষা করে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মী শোক র‌্যালিতে অংশ নেন।

শোক র‌্যালির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি।

র‌্যালিতে জেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, হাজি হেলাল উদ্দিন, সৈয়দ মিজানুর রেজা, কামরুজ্জামান আনসারী, গোলাম মহিউদ্দিন খান খোকন, অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন, অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, শেখ মো. মহসিন, তানজিন আহমেদ, সৈয়দ এহতেশামুল বারী তানজিল প্রমুখ উপস্থিত ছিলেন।

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২৪,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit