সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

চৌগাছায় চালককে চেতনানাশক পান করিয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা

এম এ রহিম চৌগাছা,(যশোর) ।
  • Update Time : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ১৫৩ Time View

এম এ রহিম চৌগাছা,(যশোর) : যশোরের চৌগাছায় চালককে চেতনানাশক মেশানো আখের রস পান করিযে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা করে ব্যর্থ হয়েছে অজ্ঞান পার্টির দুই সদস্য। বুধবার (৩১ জুলাই) দুপুরে চৌগাছা শহরের কৃষি ব্যাংকের সামনের সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞান পার্টির দুই সদস্য স্থানীয়দের ধাওয়া খেয়ে পালিয়ে যায়।

ইজিবাইকের চালক রাব্বি হোসেন (১৫) কোঁটচাদপুর উপজেলার হরিন্দিয়া গ্রামের তাইজুল ইসলামের ছেলে। চৌগাছা সরকারি মডেল হাসপাতালে ভর্তি ইজবাইক চালক রাব্বি হোসেন জানায়, দুইজন ব্যক্তি হাজারি লাউয়ের বীজ বিক্রি করবে মর্মে সারাদিনের জন্য ইজিবাইক ভাড়া করেন। চুক্তি মোতাবেক এলাকার বিভিন্ন বাজারে ঘুরে লাউয়ের বীজ বিক্রি করছিল তারা। বেলা ১ টার দিকে চৌগাছা শহরে পৌছায়।

এ সময় শহরের কৃষি ব্যাংকের সামনের সড়কে এসে থামে। এখান থেকে রাব্বিকে আখের রস পান করায়। রস পান করানোর সময় কিছু একটা রসের গ্লাসে মিশিয়ে দেয় যাত্রীবেশি ছিনাতাই কারিরা। বিষয়টি রসবিক্রেতার সন্দেহ হয়। এ সময় রস বিক্রেতা আরিফ নামের অন্য একজন ইজিবাইক চালককে বলেন। আরিফ বিষয়টি নজরে রাখে। এ সময় ছন্দ্ববেশি বীজ বিক্রেতা স্থান ত্যাগ করার জন্য রাব্বিকে ইজিবাইক চালাতে বলে। এরই মধ্যে রাব্বি অচেতন হয়ে পড়ে। রাব্বিকে সামাল দিতে গিয়ে দুই ছিন্তাইকারি সটকে পড়ে। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তাদের ধাওয়া করেও আটকাতে পারিনি।

পরে রাব্বিকে উপস্থিত লোকজন চৌগাছা উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করেন। রাব্বির মোবাইল থেকে তার বাড়িতে ফোন করা হয়। বিষয়টি জানতে পেরে রাব্বির বাবা হাসপাতালে উপস্থিত হয়।রাব্বির বাবা জানায় তাদের কোনো মালামাল খোয়া যায়নি। চৌাগাছা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক খন্দকার জুলকার ইসলাম জানান, রাব্বি এখন সুস্থ আছে তবে স্বাভাবিক হতে কিছু সময় লাগবে।

 

কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২৪,/সন্ধা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit