সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম
সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির ভারত সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর চীন সফরের ফল বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ সিইআইজেড : চীনা রাষ্ট্রদূত মাটিরাঙ্গা জোনের উদ্যােগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  ফলজ, বনজ, ঔষধী গাছের চারা বিতরণ।

ইসরাইল নিয়ে ম্যাক্রোঁকে যে হুমকি দিলেন ইরানের নতুন প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ৮৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইহুদিবাদী ইসরাইল যদি বড় ভুল করে লেবাননে হামলা চালায় তাহলে তাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে আলাপকালে এই হুমকি দিয়েছেন ইরানের নতুন প্রেসিডেন্ট। 

ফোনালাপে ফরাসি প্রেসিডেন্ট আশা করেন, তার দেশের সঙ্গে ইরান সম্পর্ক বাড়াবে। একইভাবে ইউরোপের অন্যান্য দেশের সাথেও পেজেশকিয়ানের শাসনামলে ইরানের সম্পর্ক বাড়বে বলে তিনি আশা করেন। গত ৭ আগস্ট থেকে ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন চালানো শুরু করলে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং তারা নিয়মিতভাবে ইসরাইলের ভেতরে প্রতিশোধমূলক হামলা চালিয়ে আসছে।

তবে গত শনিবার ইসরাইল অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলায় ১২ জন নিহত এবং ৪০ জন আহত হওয়ার অজুহাত ধরে ইসরাইল লেবাননে হামলা বাড়িয়ে দিয়েছে। ইসরাইলের মন্ত্রিসভা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এই হামলার প্রতিশোধ নেয়ার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে অনুমতি দিয়েছে। গোলান মালভূমিতে হামলার জন্য ইসরাইল হিজবুল্লাহকে দায়ী করলেও হিজবুল্লাহ এই অভিযোগ অস্বীকার করেছে।

 

কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২৪,/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit