শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ১৩২ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ওই ছাত্রীর মা বাদি হয়ে মাছনা আটপাকিয়া গ্রামের মৃত জাহাঙ্গীর মোড়লের ছেলে মামুন হোসেনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে মাঠে নেমেছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, মামুন হোসেনের সাথে একই গ্রামের এক দিনমজুরের মেয়ে দশম শ্রেণির ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। ছাত্রীর মা অভিযোগ করেন, মামুন তার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে ২০ জুলাই রাত ১১ টারদিকে পাশর্^বর্তি একটি বাড়ির পাশে নিয়ে ধর্ষন করে পালিয়ে যায়। পরে ওই ছাত্রী বাড়িতে এসে তার মাকে ঘটনা খুলে বলে। পরে ছাত্রীর অভিভাবকরা মামুনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর কাছে আশ্রয় নেন।

কিন্তু ছাত্রীর মা অভিযোগ করেন, প্রভাবশালীরা আজ না কাল করে সময় ক্ষেপন করেন। ফলে বাধ্য হয়ে তিনি থানায় অভিযোগ করেন। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২৪,/রাত ৯:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit