বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ উন্নতি জ্যোতির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ৫৫ Time View

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার (৩০ জুলাই) নারী ক্রিকেটারদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। সবশেষ নারী এশিয়া কাপে দারুণ ব্যাটিংয়ের ফল পেয়েছেন জ্যোতি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ২ ছক্কা ও ৫ চারে ৩৭ বলে ৬২ রানের ঝোড়ো ইনিংস খেলেন টাইগ্রেস অধিনায়ক। এরপর সেমিফাইনালে ভারতের বিপক্ষে দলের বিপর্যয়েও হাল ধরার চেষ্টা করেছিলেন তিনি। দলের ৮০ রানের মধ্যে তিনি একাই করেছিলেন ৩২ রান। ম্যাচটি ১০ উইকেটের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।

দল শেষ চার থেকে বাদ পড়লেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল থেকে র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছেন জ্যোতি। ৬১২ রেটিং পয়েন্ট নিয়ে তার অবস্থান এখন ১৪তম। এদিকে ভারতের বিপক্ষে ১৮ বলে ১৯ রান করা স্বর্ণা আক্তার দিয়েছেন বড় লাফ। ১০ ধাপ এগিয়ে সেরা একশতে জায়গা করে নিয়েছেন তিনি। তার অবস্থান এখন ৯৫।

 ব্যাটারদের তালিকায় শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি। বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন। অবনতি হছে বাংলাদেশের বোলারদের। চার ধাপ নিচে নেমে এখন দশম স্থানে রাবেয়া খান। পাঁচ ধাপ পিছিয়ে নাহিদা আক্তারের অবস্থান ২৬তম। সেরা অলরাউন্ডার ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২৪,/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit