মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ১০৫ Time View

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : “ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই  শ্লোলগানকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ-২৪ উপলক্ষে মৎস্য চাষীদের সাথে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত এই মৎস্য সপ্তাহ উদযাপন করা হবে। মঙ্গলবার (৩০ জুলাই) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

২য় দিন উদ্বোধনী অনুষ্ঠান ও র‍্যালী সফল মৎস্য চাষি কে পুরষ্কার বিতরন, ৩য় দিন উপজেলার মৎস্যজীবি ও চাষীদের সাথে মতবিনিময়, ৪র্থ দিন পানির ভৌত রাসায়নিক গুণাগুণ পরীক্ষা, ৫ম দিন মৎস্য বিষয়ে রচনা প্রতিযোগীতা, ৬ষ্ঠ দিন মৎস্য খাদ্য বিতরণ ও শেষ দিনে সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী  অনুষ্ঠান। 

২০২২-২৩ অর্থবছরে মাটিরাঙ্গায় মোট মৎস্য উৎপাদন ৯২৪.১ মেট্রিকটন উল্লেখ করে মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল মোল্লা মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রমের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সাথে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করে উপজেলা পর্যায়ে গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে, গণমাধ্যমকর্মী, প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষী ও মৎস্যজীবিসহ অনেকে উপস্থিত ছিলেন। 

কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২৪,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit