শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

স্বামী মুসলিম, কোন ধর্ম মেনে চলেন কারিনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ৯৮ Time View

বিনোদন ডেস্ক : পাঞ্জাবি পরিবারের মেয়ে বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। অন্যদিকে সাইফ আলি খান মুসলিম পরিবারের ছেলে। তাদের বিয়ে হয়েছে দীর্ঘদিন হলো। কিন্তু বিয়ের পর কারিনা কাপুর ধর্মান্তরিত হয়েছেন কিনা, সে নিয়ে এখনো আলোচনা-সমালোচনা চলে আসছে। এবার সত্যি কথা প্রকাশ করলেন কারিনা কাপুরের শিশু পরিচর্যাকারিণী ললিতা ডি সিলভা।

বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন কারিনা কাপুর খান। তিনি পাঞ্জাবি পরিবারের মেয়ে। বিয়ে করেছেন নবাব পরিবারে। কারিনা যখন অভিনেতা সাইফ আলি খানকে বিয়ে করেন, সেই সময় অভিনেত্রী ধর্মান্তরিত হয়েছেন কিনা সেই নিয়ে সমালোচনা হয়। যদিও কারিনা বরাবরই জানিয়েছেন, তাদের পরিবারে এসব নিয়ে কোনো মাথা ঘামানো হয় না। শেষ অবধি পতৌদি পরিবারের অন্দরের কথা প্রকাশ্যে আনেন তৈমুরের ন্যানি (শিশু পরিচর্যাকারিণী) ললিতা ডি সিলভা।

সম্প্রতি ললিতাকে এক অনুষ্ঠানে কারিনার ভূয়সী প্রশংসা করতে দেখা যায়। মা হিসেবে কারিনা কতটা নিয়মানুবর্তী সেটি জানান তিনি। তার দুই ছেলে তৈমুর ও জেহকে গভীর মূল্যবোধের মধ্য দিয়ে বড় করে তুলছেন তিনি। 

ললিতা বলেন, কারিনা অসাধারণ মা। তিনি খুবই নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে চলেন। সাইফ আলি খানও সন্তানদের অনেকটা সময় দেন। খুব সুন্দরভাবে দুই সন্তানকে মানুষ করছেন তারা। তবে কারিনা নিজের মা ববিতার মতো খ্রিস্টধর্ম মেনে চলেন। দুই ছেলেকে স্তব করার পাঠ দিয়েছেন তিনি। আমাদের বলতেন— দুই ছেলের সামনে ‘এক ওঙ্কার’ মতো জপ করতে। কারিনা যে খ্রিস্টধর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট, সেটি কফি উইথ করণের সাম্প্রতিক সিজনেই জানিয়েছেন। পাশাপাশি এও জানান, কারিনাকে দেখে তৈমুরও সেদিকেই আকৃষ্ট হচ্ছে। খ্রিস্টধর্ম নিয়ে সেও বেশ উৎসুক।

কিউএনবি/অনিমা/৩০ জুলাই ২০২৪/দুপুর ১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit