শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

গুইমারা ৩৪ আনসার ব্যাটালিয়নে বৃক্ষরোপণ

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ৮৮ Time View

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২৪ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলায় উদ্বোধন করেছিলেন তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এর নির্দেশনার আলোকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খাগড়াছড়ি জেলার গুইমারা ৩৪ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তর এর উদ্যােগে বিভিন্ন ক্যাম্পে  ফলজ, বনজ ও ভেষজ প্রজাতির বৃক্ষরোপণ  কর্মসুচী উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৯ জুলাই) দুপুরের দিকে ৩৪ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরে বৃক্ষরোপনের মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন ৩৪ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক আনোয়ার হোসেন সরকার। গুইমারা ৩৪ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তর এর অধিনায়ক আনোয়ার হোসেন সরকার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সকলকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।  শুধু বৃক্ষরোপণ করলে হবে না, তার রক্ষণাবেক্ষণ করতে হবে। রোপণকৃত বৃক্ষ রক্ষণাবেক্ষণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এসময় ৩৪ আনসার ব্যাটালিয়ন সহকারী পরিচালক মুহাম্মদ আব্দুল কাইউম,  কোম্পানী কমান্ডার সোহাগ আহমেদ ছাড়াও ব্যাটালিয়ন সদর দপ্তরের বিভিন্ন পদবীর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধনের পর ব্যাটটালিয়নের সদস্যরা ব্যাটালিয়ন সদর দপ্তর ও বিভিন্ন ক্যাম্পে ফলজ ও ভেষজ দুই ধরনের গাছের চারা রোপণ করেন। বৃক্ষরোপন কর্মসুচী উপলক্ষে ব্যঅটালিয়ন সদর দপ্তরের অফিসার্স মেস থেকে এ বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৯ জুলাই ২০২৪,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit