শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম
‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’ ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা ইরান যুদ্ধের ধাক্কা: শীর্ষ রপ্তানিকারক থেকে এখন দীর্ঘমেয়াদে এলএনজি কিনতে চায় কাতার ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোয় পর্যটক প্রবেশের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন জার্মানিতে আঞ্চলিক নির্বাচনকে সামনে রেখে চাপে মের্ৎসের দল সড়কে অনুমোদনহীন ৮২৯ স্লিপার বাস, প্রশ্নের মুখে নিরাপত্তা ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

ঢাবিতে নিপীড়নবিরোধী শিক্ষক সমাবেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ৮০ Time View

ডেস্কনিউজঃ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নিপীড়নবিরোধী শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের শিক্ষকরা এ আয়োজন করেন। বেলা ১১টায় রাজধানীর শাহবাগ থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর একটি মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার, মধুর ক্যান্টিন ও শ্যাডো হয়ে ফের অপরাজেয় বাংলায় এসে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাঈদ ফেরদৌসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের শিক্ষক চৌধুরী সায়েমা আফরোজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের মাসুদ ইমরান, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মির্যা তাসলিমা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাসির, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল্লাহ হারুন চৌধুরী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষক হানিউম খান, ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইমুম রেজা, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদ নেওয়াজ, স্টেট ইউনিভার্সিটির শিক্ষক তামান্না মাকসুদ প্রমুখ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম সমাবেশ সঞ্চালনা করেন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক সাঈদ ফেরদৌস বলেন, কিশোরকে রিমান্ডে নিয়ে যাওয়া হচ্ছে। একটা রাষ্ট্র কতটা দেউলিয়া হলে এমন হতে পারে!

তিনি আরও বলেন, এই দেশে কোনো আইন নেই, বিচার নেই, গণতন্ত্র নেই। একটি রাষ্ট্র কতটা দেউলিয়া হলে গোয়েন্দা এজেন্সিকে মানুষ ভাতের হোটেল ডাকতে পারে।

সরকারকে উদ্দেশ্য করে অধ্যাপক সাঈদ ফেরদৌস বলেন, গত ১৫ বছরে আপনারা নানা ছোট-বড় অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছেন। ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থেকে নানা ধরনের নিপীড়ন দেশের মানুষের ওপর চালিয়ে গেছেন।

ড. কামরুল হাসান মামুন বলেন, বর্তমানে কথা বলার কোনো পরিবেশ নেই। রাতে ঘুমাতে পারি না। টেলিভিশনগুলোতে দেখানো হচ্ছে সম্পদ নষ্ট হচ্ছে। কিন্তু আসল সম্পদ কোনটা? মানুষ নাকি অবকাঠামো?

চৌধুরী সায়েমা আফরোজ বলেন, আমাদের ক্ষোভের আসলে ভাষা নেই। আমরা কারও কাছে বিচার চাই না। আমাদের ভিতরকার ক্ষোভটা প্রকাশ করতে চাই। আমরা আর সহিংসতা দেখতে চাই না।

এছাড়া, সমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মির্যা তাসলিমা শিক্ষক নেটওয়ার্কের শিক্ষকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদ জানিয়ে বক্তব্য প্রদান করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুশাদ ফরিদী কিছু সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে পূর্বে দেওয়া তার বক্তব্য পরিষ্কার করেন।

কিউএনবি/বিপুল/২৯.০৭.২০২৪/ বিকাল ৫.১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit