বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

জন্ম-মুত্যু নিবন্ধনে জেলার শ্রেষ্ট উপজেলা নির্বাচিত হয়েছে মাটিরাঙ্গা উপজেলা।

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ৯০ Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : সবার জন্য প্রয়োজন ৪৫দিনের মধ্যে জন্ম-মৃত্যু নিবন্ধন, অনলাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জেলা টাস্কফোর্স কমিটির সভায় খাগড়াছড়ি জেলার শ্রেষ্ট উপজেলা  হওয়ার গৌরব অর্জন করেছে মাটিরাঙ্গা উপজেলা। রোববার ( ২৮ জুলাই)দুপুরের দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের আয়োজনে জেলা  জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভায়  জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাচিত হওয়ায় মাটিরাঙ্গা  উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তীর  হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান। 
এ সময় খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব নাজমুল আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) রুমানা আক্তার, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.দিদারুল আলম, উপজেলা নির্বাহী অফিসারগণ সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জেলা পর্যায়ে  মাটিরাঙ্গা উপজেলার মাটিরাঙ্গা সদর ইউপি প্রথম স্থান অর্জন করে। মাটিরাঙ্গা সদর ইউপি সচিব,গ্রাম পুলিশ,উদ্যােক্তা, চেয়ারম্যান, হেমেন্দ্র এিপুরা এর হাতে সম্মাননা ত্রুেস্ট তুলেদেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান। 

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী  জানান, সরকারের আইন অনুযায়ী জন্মের ৪৫ দিনের মধ্যে সব শিশুদের জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক। পাশাপাশি যে কোনো নাগরিকের মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করারও বাধ্যবাধকতা রয়েছে। সরকারের এ উদ্যোগকে সফল করতে ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন শতভাগ নিশ্চিত করতে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান মহোদয়ের দিকনির্দেশনায়  ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ও ইউপি সচিব,, উদ্যােক্তা, জনপ্রতিনিধিদের সমন্বিত চেষ্টায় এ সফলতা এসেছে। আগামীতেও মাটিরাঙ্গা উপজেলা অগ্রগামী ভূমিকায় থাকবে বলেও আশা করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২৯ জুলাই ২০২৪,/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit