ডেস্ক নিউজ : রাজধানী ঢাকাসহ সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল জোরদার করা হয়েছে। সোমবার বিজিবি সদর দপ্তর থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, বর্তমানে কোনো প্রকার বিশৃঙ্খল পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে জন্য রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানসহ সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল জোরদার করা হয়েছে।
জানা গেছে, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে রাজধানীসহ সারা দেশে সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটে। আর যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হতে পারে সে জন্য আজ সোমবার (২৯ জুলাই) রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানসহ সারা দেশে বিজিবির টহল জোরদার করা হয়েছে।
কিউএনবি/আয়শা/২৯ জুলাই ২০২৪,/বিকাল ৩:৪৫