মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম
সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী

ডিবি কার্যালয়ে প্রবেশ করতে না পেরে ফিরে গেল নাহিদের পরিবার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ৭৬ Time View

ডেস্ক নিউজ : কোটা সংস্কার আন্দোলনের পাঁচ সমন্বয়ককে নিরাপত্তার স্বার্থে ঢাকা মহানগর পুলিশের (ডিবি) হেফাজতে রয়েছে। এর মধ্যে অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের পরিবার তার সঙ্গে দেখা করতে এসেছিল রাজধানীর মিন্টো রোডে। কিন্তু নাহিদের পরিবারকে মিন্টো রোড থেকে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

প্রায় দেড় ঘণ্টা ধরে নাহিদের পরিবার ডিবি কার্যালয়ে প্রবেশের চেষ্টা করে। নাহিদের পরিবারের মধ্যে ছিলেন তার মা মমতাজ বেগম, দুই ফুপু, এক খালা ও তার স্ত্রী। রোববার বিকাল সাড়ে ৪টায় মিন্টো রোডে নাহিদের পরিবারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

সন্তান মা–বাবার কাছে নিরাপদ, ডিবি অফিসে কিসের নিরাপত্তা, প্রশ্ন নাহিদের মায়ের নাহিদের মা মমতাজ বেগম সাংবাদিকদের বলেন, আমরা নাহিদের সঙ্গে দেখা করতে ডিবি কার্যালয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের মিন্টো রোডে প্রবেশ করতে দেয়নি। নাহিদের স্ত্রী ও খালা পুলিশের সঙ্গে কথা বললে পুলিশ তাদের জানায় ভেতরে যাওয়া যাবে না।

এদিকে সরেজমিনে দেখা যায়, মিন্টো রোডে প্রবেশের দুইপাশ অর্থাৎ পূর্ব ও পশ্চিম পাশে দুপুর থেকে ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ। এর মাঝখানে রয়েছে ডিবি কার্যালয়। দুপুর থেকে মিন্টো রোড এলাকায় যান চলাচল ও জন সাধারণের প্রবেশাধিকার সংরক্ষিত করে রাখা হয়।

এছাড়া মিন্টো রোড এলাকায় বাড়তি পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। নাহিদের পরিবার মিন্টো রোডের পূর্বপাশ দিয়ে প্রবেশ করার চেষ্টা করেছিল। তাদের পূর্ব পাশের ব্যারিকেড থেকে ফিরিয়ে দিয়েছে এপিবিএন সদস্যরা। মিন্টো রোডে ডিবি পুলিশ, থানা পুলিশসহ এপিবিএন মোতায়েন করা হয়েছে।

 

কিউএনবি/আয়শা/২৮ জুলাই ২০২৪,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit