সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিয়ে যা জানা গেল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : চলমান পরিস্থিতিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কবে নাগাদ শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে, তা নিয়ে এখনো কোনো তথ্য জানায়নি সরকার। তবে চলতি সপ্তাহে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার চেষ্টা চলছে। এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।

রোববার এ নিয়ে বৈঠক রয়েছে বলেও জানিয়েছিলেন তিনি। তবে সেই বৈঠক রোববার হচ্ছে না। বরং সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর প্রাথমিক কোটা সংস্কার আন্দোলনে কতজনের মৃত্যু হয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যালয় কবে খোলা হবে, তা নিয়ে বৈঠক করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সেখানে সার্বিক দিক আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, ‘আগামীকাল ক্যাবিনেট (মন্ত্রিসভা) মিটিং আছে। এটা নিয়মিত মন্ত্রিসভার বৈঠক। কোনো স্পেশাল মন্ত্রিসভার বৈঠক নয়। এ বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান নিয়েও আলোচনা হতে পারে। সেখানে কোনো ইঙ্গিত পাওয়া গেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আবার বৈঠক করে নিজেদের মধ্যে আলোচনা করবে। তারপর সিদ্ধান্ত জানা যাবে। এটাই হয়ে থাকে, এবারও সেটাই হতে পারে।’

এর আগে শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ গণমাধ্যমকে জানিয়েছিলেন, চলতি সপ্তাহে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রাথমিক ও গণশিক্ষা সচিবের দেওয়া এমন তথ্য দিয়ে বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ করে। তবে একদিন পরই জানা গেলো ভিন্ন তথ্য।

প্রসঙ্গত, গত ১৭ জুলাই রাতে দেশের ৮টি সিটি করপোরেশন এলাকার প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ ঘোষণা করা হয়। তবে সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় চালু ছিল। ২৪ জুলাই সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুলাই ২০২৪,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit