শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম
বাড়তে পারে ঢাকার তাপমাত্রা রাফিনিয়ার চোখে ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার কে কোন ক্যারেটের সোনা বেশি টেকসই ২২, ১৮ না ১৪? রাশিয়া ও চীনকে ঠেকাতে মহাকাশে অস্ত্র থাকার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা ফের শুরু হয়েছে: দ্য হিন্দুর প্রতিবেদন ২২ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি মোদির জন্মদিনে তারকাদের শুভেচ্ছার ঢল ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী বৈশাখী ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান ও জ্যেষ্ঠ কয়েকজন কর্মকর্তা

অলিম্পিকে এসে ভালোবাসার গল্প লিখলেন আর্জেন্টাইন অ্যাথলেট

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ৬২ Time View

স্পোর্টস ডেস্ক : ‘গ্রেটেস্ট শো অন আর্থ’খ্যাত অলিম্পিক কেন্দ্র করে প্যারিসে ভিড় করছেন হাজারও অ্যাথলেট। আগামী ১১ আগস্ট পর্যন্ত চলবে একে অন্যকে হারিয়ে শিরোপা জয়ের এ লড়াই। তবে এ লড়াই ছাপিয়ে ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় এ আসরের মাধ্যমে বিশ্বব্যাপী ভালোবাসা ছড়িয়ে দেওয়াটাই যে অলিম্পিকের লক্ষ্য; সেটি বোঝা গেল অলিম্পিক গেমসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টের এক পোস্টে। যেই পোস্টে অলিম্পিকে আসা দুই আর্জেন্টাইন অ্যাথলেট ভালোবেসে কাছে আসার গল্প শেয়ার করেছেন তারা, যা মুগ্ধতা ছড়াচ্ছে সবার মধ্যে।

অলিম্পিক গেমসের অফিসিয়াল সাইটে প্রকাশিত সেই ভিডিওতে দেখা গেছে, আর্জেন্টিনার এক অ্যাথলেট রোমান্টিকভাবে সবার সামনে অপর এক অ্যাথলেটকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। পুরুষ ওই অ্যাথলেটের প্রস্তাবে নারী অ্যাথলেট রাজি হওয়ায় তাকে জড়িয়ে ধরে বিষয়টি উদযাপন করছেন দুজনে, যা সামাজিকমাধ্যমে শেয়ার করতেই ভাইরাল হয়েছে এ দুজনের রোমান্টিক মুহূর্তটি।

ওই দুই আর্জেন্টাইন অ্যাথলেটের নাম পাবলো সিমোনেট ও পিলার ক্যাম্পোয়ের। এই দুজনের ভিডিও প্রকাশ করার পর এরই মধ্যে তাদের ভিডিওটি ১০৬.৫ হাজার বার ভিউ হয়েছে। 

পাবলো সিমোনেট হ্যান্ডবল দলের হয়ে আর্জেন্টিনাকে প্রতিনিধিত্ব করবেন। অন্যদিকে পিলার ক্যাম্পোয়ের হকিতে আর্জেন্টিনার হয়ে লড়বেন। বর্তমানে দুজনেই প্যারিসের অলিম্পিক ভিলেজে অবস্থান করছেন।

কিউএনবি/অনিমা/২৮ জুলাই ২০২৪,/দুপুর ২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit