মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের নজরুল বর্ষ উপলক্ষে দুর্গাপুরে চারদিন ব্যাপি প্রতিযোগিতার উদ্বোধন

কুয়েতে ব্যাপক ধরপাকড়, আতঙ্কে প্রবাসীরা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ৫০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্য-ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, গত শুক্রবার (২৭ জুলাই) রাজধানী কুয়েত সিটির অদূরে বিদাইদ আল গার এলাকায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় অসংখ্য প্রবাসীকে গ্রেফতার করা হয়।

কুয়েত সিটির গভর্নর আব্দুল্লাহ সালেম জানিয়েছেন, অভিযানটি আকস্মিক মনে হলেও এটি নিয়মিত অভিযানের অংশ। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী কুয়েত সিটির দক্ষিণাঞ্চল আল ফাওয়ারনিয়াতেও অভিযান চালিয়ে বেশ কয়েকজন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার পাশপাশি নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেয়া হচ্ছে।
 
তবে এখন পর্যন্ত কতজনকে গ্রেফতার করা হয়েছে, তা সুনির্দিষ্টভাবে না জানালেও দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যেসব প্রবাসী নির্দিষ্ট সময়ের মধ্যে কাগজপত্র বৈধ করতে পারেননি তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গত মার্চে অবৈধ অভিবাসীদের বৈধ হতে তিন মাস সময় বেঁধে দিয়েছিল কুয়েত সরকার। ওই তিন মাসে কারও বিরুদ্ধে অভিযান চালানো হয়নি। কিন্তু নির্ধারিত কময়ের মধ্যেও যারা বৈধ হতে পারেননি তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে কুয়েত সরকার।
 
সেই সময় কুয়েত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, সাধারণ ক্ষমার নির্দিষ্ট সময়ের মধ্যে অবৈধ অভিবাসীরা কুয়েত ছাড়লে ফের নতুন ভিসা নিয়ে নিয়মতান্ত্রিকভাবে তাদের কুয়েতে প্রবেশের সুযোগ দেয়া হতে পারে। এর আগে ২০২০ সালের এপ্রিল মাসে অবৈধ অভিবাসীদের কুয়েত ছাড়ার সুযোগ দিয়েছিল দেশটির সরকার। এবার নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ অভিবাসীরা কুয়েত না ছাড়লে, তাদের কালো তালিকাভুক্ত করা হবে বলে আগেই ঘোষণা দেয়া হয়েছিল।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুলাই ২০২৪,/দুপুর ১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit