রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম
ত্রিপুরা ভাষার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফিরে আসা’র উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত ডোমারে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে সেলাই প্রশিক্ষণের শুভ উদ্বোধন মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল, জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর ইরানের চীনবিষয়ক বিশেষ প্রতিনিধি হলেন গালিবাফ দিনের শেষ বলে মুমিনুলের বিদায় সত্বেও চালকের আসনে বাংলাদেশ ‎আঙ্গরপোতা সীমান্তে আটক সাবেক পররাষ্ট্র ডিজি সাব্বির বিন শামস কারাগারে তৃতীয় সন্তান জন্মে ৩০ হাজার, চতুর্থ সন্তানে মিলবে ৪০ হাজার রুপি নওগাঁয় রাতের ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি ও দোকানপাট  আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা ‎লালমনিরহাটে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা,

‘গুরু’ গম্ভীরকে কেন হাসতে বললেন দ্রাবিড়?

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ৯২ Time View

স্পোর্টস ডেস্ক : গুরুগম্ভীর চেহারাই যেন গুরু (ভারতীয় ক্রিকেট দলের বর্তমান প্রধান কোচ) গৌতম গম্ভীরের সাথে মানানসই। তার মুখাবয়বে হাসির রেখা বিরলই বটে। গম্ভীর নিজেও সে কথা জানেন। তিনি বলেছেনও, ‌‘মানুষ আমার হাসি দেখতে মাঠে আসে না, আমার দলকে জিততে দেখতে আসে।’ 

গম্ভীরের ব্যক্তিত্ব নিয়ে এবার একটু মজাই করলেন ভারতের সাবেক কোচ রাহুল দ্রাবিড়। শুভেচ্ছা বার্তায় গম্ভীরকে বললেন, একটু হাসি দিয়ে সবাইকে চমকে দিতে।

গম্ভীরকে হাসার উপদেশ দিয়ে দ্রাবিড় বলেছেন, ‘কাজটা যদি তোমার জন্য কঠিনও হয় তবু হেসো। ফল যাই হোক না কেন, এটা মানুষকে অবাক করবে।’ 

ভারতের সাবেক কোচ গম্ভীরের উদ্দেশে বলেন, ‘ক্রিকেট দুনিয়ার সবচেয়ে উত্তেজক দায়িত্ব ভারতের কোচ হওয়া। সেই কাজে তোমায় স্বাগত। তিন সপ্তাহ হয়ে গিয়েছে আমি দায়িত্ব ছেড়েছি। যেভাবে শেষটা হয়েছে তা স্বপ্নের মতো। সেটা বার্বাডোজ হোক বা মুম্বাইয়ে। সেই মুহূর্তগুলো আমি কোনও দিন ভুলতে পারব না। আমি চাইব কোচ হিসাবে তুমিও এই স্বাদ পাও। আশা করব তোমার দলের সব ক্রিকেটার সুস্থ থাকবে। সব সময় তুমি তাদের পাবে। কোচদের কিছুটা ভাগ্যের সাহায্য প্রয়োজন হয়। আশা করি তুমি সেটা পাবে।’

গম্ভীর এবং দ্রাবিড় এক সময় সতীর্থ ছিলেন। সেই সময় গম্ভীরকে ক্রিকেট মাঠে নিজেকে উজাড় করে দিতে দেখেছেন। দ্রাবিড় বলেন, ‘ব্যাট করার সময় তোমাকে সঙ্গী হিসাবে দেখেছি, ফিল্ডার হিসাবে দেখেছি। তুমি সব সময় জয়ের জন্য ঝাঁপাতে। আইপিএলেও তোমার হার না মানা মানসিকতা দেখেছি। তোমার মধ্যে জেতার খিদে রয়েছে। সেই সঙ্গে তরুণ ক্রিকেটারদের মধ্যে থেকে সেরাটা বার করে নিয়ে আসার ক্ষমতা রয়েছে। প্রত্যাশার চাপ থাকবে। সমালোচিত হতে হবে। কিন্তু তুমি কখনও একা থাকবে না। ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, সাবেক অধিনায়ক, ম্যানেজমেন্ট তোমার পাশে থাকবে। সেই সঙ্গে থাকবে ভারতের সমর্থকেরা।’

দ্রাবিড়ের এই বার্তা শুনে নিজের আবেগ ধরে রাখতে পারেননি গম্ভীর। তিনি বলেন, ‘আমি জানি না কী বলব। আমি দ্রাবিড়ের খেলা দেখে বড় হয়েছি। ওর রেখে যাওয়া জুতোয় পা গলাতে চলেছি। ক্রিকেটের জন্য এতো ত্যাগ করতে আমি আর কাউকে দেখিনি। ভারতীয় ক্রিকেটের যা যা প্রয়োজন দ্রাবিড় সব করেছে।’

শনিবার থেকেই শুরু ভারত-শ্রীলঙ্কা সিরিজ। সেই সঙ্গে পরীক্ষা শুরু গম্ভীরেরও। নতুন টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবেরও পরীক্ষা শনিবার।

কিউএনবি/অনিমা/২৭ জুলাই ২০২৪,/রাত ৮:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit