শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম
হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল যুদ্ধ মানেই গণহত্যা, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান মাহাথির মোহাম্মদের ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করে যুদ্ধ শেষ করা উচিত: জাভেদ জারিফ কিছু মানুষ কারণ ছাড়াই আমাকে পছন্দ করে না: নেইমার অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি 

“শ্বশুরের টাকায় বিদেশ” ও “শ্বশুরের অত্যাচার”দেখা যাবে বৈশাখী টিভিতে 

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ১৭০ Time View
বিনোদন ডেস্ক : হিরন সোহেল’র রচনা ও পরিচালনায় গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হলো “শ্বশুরের টাকায় বিদেশ” ও “শ্বশুরের অত্যাচার” নামে দুটি নাটক।গাজীপুর পূবাইলের প্রাকৃতিক লীলাভূমির সবুজ সমারোহে এই নাটক দুটির শুটিং কাজ শেষ হয়েছে। নাটক দুটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন, সুপ্ত, ঐশী, আব্দুল হান্নান শেলী, শফি খান দিলু, মাসুদ রানা মিঠু, এসএম কামরুল বাহার, হিরন সোহেল, আয়শা নাফিজা ও মশিউর রহমান মশি। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, কাজল, ইমরান হাসান নিলয় ও নিহার রয় সহ আরও অনেকে। 

“শ্বশুরের টাকায় বিদেশ” নাটকে হারুন ইসলাম ও “শ্বশুরের অত্যাচার” এ চিত্র ধারণে ছিলেন এআর সোহেল। সম্পূর্ণ সামাজিক কমেডি এই নাটক দুটি শিগগিরই “বৈশাখী টিভিতে” প্রচার হবে বলে পরিচালক জানান। এ প্রসঙ্গে পরিচালক বলেন, বিনোদন হলো মনের খোরাক, আর নাটক হলো বিনোদনের অন্যতম একটি অংশ। তাই আমি দর্শকদেরকে বিনোদন দিতে এই নাটক দুটি নির্মাণ করেছি। এই নাটক দুটিতে তাদের জন্য সচেতন মূলক ম্যাসেজ থাকবে। আশা করছি দর্শকদের ভালো লাগবে। সামনের দিকে দর্শকদেরকে যেন আরও ভালো কিছু উপহার দিতে পারি, সকলে আমার জন্য দোয়া করবেন।

কিউএনবি/অনিমা/২৭ জুলাই ২০২৪,/রাত ৮:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit