শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

কোটা সংস্কারের মাধ্যমে আন্দোলনকারীদের প্রত্যাশা পূরণ হয়েছে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : ছাত্রদের মূল দাবি কোটা সংস্কারের মাধ্যমে আন্দোলনকারীদের প্রত্যাশা পূরণ হয়েছে বলে জানিয়েছে সাধারণ শিক্ষার্থী মঞ্চ।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এলিয়ান কাফী প্রতীকসহ ৯১ শিক্ষার্থীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় তিনি ‘অধিকার আদায়ের আন্দোলনে’ যেসব শিক্ষার্থী শহিদ হয়েছেন তাদের সকলের আত্মার মাগফেরাত কামনা করেন এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

বিবৃতিতে এলিয়ান কাফী প্রতীক বলেন, ‘গত ৩ জুলাই থেকে কোটা সংস্কার এবং আমাদের অধিকার আদায়ের দাবিতে সারাদেশে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে অংশগ্রহণ করি। আমাদের যৌক্তিক আন্দোলনের দাবির মুখে ২৩ জুলাই প্রজ্ঞাপন জারির মাধ্যমে আমাদের আংশিক বিজয় অর্জিত হয়েছে।’

বিবৃতিতে তিনি বলেন, এই কোটা সংস্কারের সাথে আমাদের আরও কিছু যৌক্তিক বক্তব্য রয়েছে।

১। ছাত্রদের মূল আন্দোলন কোটা সংস্কার সম্পন্ন হয়েছে। এতে আন্দোলনকারীদের প্রত্যাশা পূরণ হয়েছে বলে আমরা মনে করি।

২। সাধারণ ছাত্ররা জ্বালাও, পোড়াও, সহিংসতা ও ধংস্বাত্মক কাজের সাথে জড়িত নয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এটা সমর্থন করে না। যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে রাষ্টীয় সম্পদ ও জীবনের অপূরণীয় ক্ষতি করেছে তাদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই।

৩। এই আন্দোলনের সময়ে অনেক নিরিহ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে, নিহত ও আহত হয়েছে। যারা সাধারণ শিক্ষার্থীদের ওপর শক্তি প্রয়োগ করেছে, তদন্ত সাপেক্ষে তাদেরকে আমরা বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। এবং আহতদের সুচিকিৎসা এবং নিহত ছাত্রদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছি।

৪। বিগত ২৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ক্যাম্পাসে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিধান এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে যে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে।

৫। অনতিবিলম্বে সারাদেশে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষা প্রতিষ্ঠান সমূহ খুলে দিতে হবে।

৬। সাধারণ শিক্ষার্থীরা যারা অহিংস আন্দোলন করেছে তারা যেন হয়রানির শিকার না হয় এবং তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

৭। এ ব্যাপারে আমরা সরকারের পরবর্তী ইতিবাচক পদক্ষেপ প্রত্যাশা করছি।

কিউএনবি/অনিমা/২৬ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৭:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit