বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম
বলিভিয়াকে হারিয়ে ৪০ বছর পর বিশ্বকাপে ইরাক নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে: প্রধানমন্ত্রী ক্রীড়া কার্ড চালু, মাসে কত টাকা পাবেন খেলোয়াড়রা উন্নয়নের নামে শুধু মেগা দুর্নীতি করা হয়েছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওধুধ রাখায় জরিমানা ‘পুলিশ হত্যার বিচার শুরু হলে বাংলাদেশ লণ্ডভণ্ড করে দিব’ আসিফ মাহমুদের এ বক্তব্য নিয়ে যা জানা গেল টাকা ছাপাতে চাই না, বিনিয়োগ আকৃষ্ট করতে হবে: অর্থমন্ত্রী কাতারের তেলের ট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

কখন বাবা হলেন রউফ, জানেন না নিজেই

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ৫০ Time View

স্পোর্টস ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমের এ যুগে কোনো কিছু না দেখেই বিশ্বাস করা এক রকম বোকামিই বলা চলে। নানা সময় এ মাধ্যমকে কাজে লাগিয়ে মিথ্যা তথ্য যেমন প্রচার করা হয়, তেমনি এর ফাঁদে পড়ে সর্বস্ব খোয়ান অনেকেই। কেউ কেউ আবার শিকার হন ব্যক্তিগত আক্রমণের। যেমনটা হয়েছেন পাকিস্তানের তারকা পেসার হারিস রউফ। 

সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণেই এবার বাবা হলেন তারকা এ ক্রিকেটার! অবাক হওয়ার মতোই কথা। অথচ, তিনি কিংবা তার পরিবার কেউ জানতেই পারেননি, কখন বাবা হয়েছেন তিনি। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসারীদের সতর্ক করলেন রউফ নিজেই। বাবা হওয়ার বিষয়টিকে স্রেফ গুজব বলেই উড়িয়ে দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের এ তারকা পেসার বলেন, ‘আমার সন্তান জন্মের খবরটি মিথ্যা। দয়া করে মিথ্যা তথ্য ছড়ানো ও বিশ্বাস করা থেকে বিরত থাকুন। আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে আন-অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে দেওয়া সমস্ত খবর গুজব।’

এর আগে ২০২২ সালের ২৪ ডিসেম্বর মুজানা মাসুদ মালিককে বিয়ে করেন হারিস রউফ। তাদের ১৯ মাসের সংসারে এখনও কোনো সন্তান হয়নি। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও স্ত্রীকে নিয়ে ঘুরে বেড়াতে দেখা গেছে রউফকে। যদিও সে সময় এক ভক্তকে মারতে গিয়ে আলোচনায় আসেন তিনি। এবার ফের আলোচনায় আসলেন বাবা হওয়ার মিথ্যা খবরে। সূত্র: জিও নিউজ

 

 

কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২৪,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit