সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

আমিনুলের কোচিং ওয়ার্কশপে দুই পাকিস্তানি ক্রিকেটার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
  • ৯২ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের সাবেক অধিনায়ক ও প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম। তিনি কাজ করছেন আইসিসির পাথওয়ে প্রোগ্রামের প্রধান হিসেবে। তার অধীনেই এবার মালদ্বীপে আইসিসির লেভেল-২ কোচিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। যেখানে অংশ নেওয়ার কথা রয়েছে সদ্য পাকিস্তানের নির্বাচক প্যানেল থেকে বরখাস্ত হওয়া ওয়াহাব রিয়াজ ও দেশটির সাবেক ক্রিকেটার শহীদ আনোয়ারের। যা এক বিবৃতিতে নিশ্চিত করেছে পিসিবি।

এ কর্মশালার লক্ষ্য তৃণমূল পর্যায়ে প্রতিভা সনাক্তকরণ ও লালন-পালনের মাধ্যমে আন্তর্জাতিক মানের ক্রিকেটার তৈরি করা। সেই সঙ্গে কোচিংয়ের নতুন কৌশল সম্পর্কে অন্তর্দৃষ্টি বাড়িয়ে নেওয়া। বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামের সঙ্গে লেভেল-২ কোচিং কোর্সটি পরিচালনা করবেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইকবাল সিকান্দার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit