বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

যত দ্রুত সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে: আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জুলাই, ২০২৪
  • ৬৭ Time View

ডেস্ক নিউজ : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, শিক্ষার পরিবেশ তৈরি হলে যত দ্রুত সম্ভব দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে ঢাকার গুলশানে নিজের কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

সরকারি চাকরিতে নিয়োগে কোটা সংস্কারের বিষয়ে প্রজ্ঞাপন জারির বিষয়ে ব্রিফিংয়ে তথ্য তুলে ধরেন আইনমন্ত্রী। এছাড়া সাম্প্রতিক ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের আইনি সুরক্ষা দেয়ার বিষয়েও কথা বলেন তিনি। ব্রিফিংয়ে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত-ও উপস্থিত ছিলেন।

আনিসুল হক বলেন, কোটা সংস্কার নিয়ে আপিল বিভাগের রায়ের আলোকে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আপিল বিভাগের রায় পূর্ণাঙ্গ পরিপালন করেছে সরকার। রায় অনুয়ায়ী পরীক্ষার মাধ্যমে চাকরিতে সরাসরি নিয়োগের জন্য ৯ম থেকে ২০তম গ্রেডে ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া হবে।

বাকি ৭ শতাংশের মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের জন্য। এক শতাংশ ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী এবং বাকি এক শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য। কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধাতালিকা থেকে নিয়োগ দেয়া হবে বলেও এ সময় উল্লেখ করেন আইনমন্ত্রী।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit