শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

আবু সাঈদ নিহতে তদন্ত কমিটি গঠন, পুলিশের মামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ৮৯ Time View

ডেস্ক নিউজ : রংপুরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, সরকারি কাজে বাধার অভিযোগ এনে তাজহাট থানায় মামলা করেছে পুলিশ। তাজহাট থানার উপ-পুলিশ পরিদর্শক বিভুতি ভূষণ বাদী হয়ে এ মামলা করেন।

এ ঘটনায় রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) সায়েকুজ্জামান ফারুকীকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন মামলা এবং তদন্ত কমিটির বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে, বুধবার সকাল ১০টায় পীরগঞ্জের বাবনপুরে আবু সাঈদের দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় আবু সাঈদের বিক্ষুব্ধ সহপাঠী, বন্ধু, শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা অংশ নেন।

আবু সাঈদের মৃত্যুর ঘটনায় পুলিশকে দায়ী করে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি শেষে কালো ব্যাচ পড়ে মৌন মিছিল করেন তারা।

বেলা ২টার দিকে বেগম রোকেয়া ১নং গেটকে ‘শহিদ আবু সাঈদ তোরণ’ নামে নামকরণ ও ৬ দফা দাবিতে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ২নং গেটে আবু সাঈদের গায়েবানা জানাজা শেষে ক্যাম্পাসে বিক্ষোভ শেষে এই দাবি করেন তারা। 

পরে তারা সাংবাদিকদের জানান, অবিলম্বে  নির্বিচারে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, নিহত আবু সাঈদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১নং গেটকে ‘শহিদ আবু সাঈদ তোরণ’ নামে নামকরণ করতে হবে এবং সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে সন্ত্রাস ও দখলদারিত্বমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে হবে। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি বিজন কুমার চাকী বলেন, ‘আবু সাঈদের মৃত্যুতে আমরা দুঃখিত ব্যথিত লজ্জিত। আমরা বিচার চাই, সুস্ঠু তদন্ত করে অভিযুক্তকে আইনের আওতায় আনার দাবি জানাই।’

বিচার বিভাগীয় তদন্ত চেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ মন্ডল বলেন, ‘যেই গুলি করে আমাদের ছাত্রকে হত্যা করেছে তাদের শাস্তি চাই।’  

আবু সাঈদের মৃত্যুতে নগরীর বিভিন্ন স্থানে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। 

কিউএনবি/অনিমা/১৮ জুলাই ২০২৪/দুপুর ১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit