বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মধ্যবর্তী নির্বাচনে হারলে যেসব ক্ষমতা কমে যাবে ট্রাম্পের ১২ কেজির এলপিজি আগেই বিক্রি হচ্ছিল ২৫০০ টাকায়: আসিফ মাহমুদ ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে গিয়ে সরকার জনগণকে অসন্তুষ্ট করছে: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি করণ জোহরের শো বন্ধ হওয়ায় কেন খুশি হন কারিনা? ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেলেন মিঠুন চক্রবর্তী শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

রাবিতে হল না ছাড়ার মাইকিং, প্রশাসন ভবন ঘেরাও

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১৩৫ Time View

ডেস্ক নিউজ : আবাসিক হল না ছাড়ার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্যাম্পাসে মাইকিং করছেন কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীরা। অনেক হলে ভেতর থেকে তালা দিয়ে বাধা সৃষ্টি করছেন তারা। পাশাপাশি প্রশাসন ভবনের গেটে অবস্থান নিয়েছে তারা।

বুধবার সকালে হবিবুর রহমান হল মাঠে জড়ো হয়ে শিক্ষার্থীরা সভা করে। সভা শেষে মিছিল নিয়ে তারা ক্যাম্পাসে বিভিন্ন হল প্রদক্ষিণ করে হল না ছাড়ার জন্য শিক্ষার্থীদের আহবান জানায়। 

পরে তারা ভিসির বাসভবনের সামনে অবস্থান নেয়। সেখানে প্রায় আঘা ঘন্টা অবস্থান করে তারা। এরপর সেখান থেকে মিছিল নিয়ে প্রশাসন ভবনের গেটে অবস্থান নিয়ে ঘেরাও করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

নাম প্রকাশ না করার শর্তে কোটা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া এক শিক্ষার্থী বলেন, ‘কারও নির্দেশনা বা ভয়ে হল ছাড়বো না। আমরা হলেই অবস্থান করবো। দুপুর পর্যন্ত পাঁচ ভাগ শিক্ষার্থী হল ছেড়েছে। বাকিরা হলেই অবস্থান করছে।’

বুধবার (১৭ জুলাই) থেকে অনির্দিষ্টকালের জন্য রাবি বন্ধ ঘোষণা করা হয়েছে। দুপুর ১২টার মধ্যে সব শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পরে রাত একটার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিনি জানান, সরকারের সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে দুপুর ১২টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়। ফলে সকাল থেকে প্রত্যেক হলের শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে রওনা দেন বাড়ির উদ্দেশে।

সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসিক হলগুলোতে দেখা যায়, ছাত্রীরা যার যার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বন্ধুবান্ধবসহ ক্যাম্পাস ত্যাগ করছেন।

কিউএনবি/অনিমা/১৭ জুলাই ২০২৪/দুপুর ২:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit